× Banner
সর্বশেষ
তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ -স্থানীয় সরকার মন্ত্রী আগামীকাল ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ হাম টিকা কার্যক্রম -স্বাস্থ্যমন্ত্রী সাপাহারে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ দেশের সর্বোচ্চ ১৩০ ফুট ফ্ল্যাগস্ট্যান্ড বা সুউচ্চ মাস্তুল, বেনাপোল সীমান্তে উড়বে গৌরবের পতাকা সিক্সথ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস দেশের বৈজ্ঞানিক অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করবে -আইসিটি মন্ত্রী নরেন্দ্র মোদির অর্থনৈতিক নীতি প্রচলিত আধা-সমাজতান্ত্রিক নীতির মিশ্রণ বিনিয়োগ পরিবেশ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় অভিনন্দন

মাদারীপুর প্রতিনিধি

ইসলামের দৃষ্টিতে শিরক শত বয়সী বটগাছ কেটে ফেলেছেন আলেম-ওলামাগন ও মুসুল্লিরা

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
শিরক শত বয়সী বটগাছ

বট গাছ শুধু একটি বৃক্ষ নয়, এটি যেন কালের সাক্ষী। শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে থাকা এই গাছ আমাদের ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির এক জীবন্ত প্রতীক। এর বিশাল শাখা-প্রশাখা যেমন বহু প্রাণীকে আশ্রয় দেয়, তেমনই এর শিকড় মাটির গভীরে প্রোথিত হয়ে দৃঢ়তার বার্তা দেয়। বট গাছের ফল কাক, শালিক ও বাদুড়ের প্রিয় খাদ্য এবং শকুন ও এ জাতীয় পাখির নিরাপদ আশ্রয়স্থল। এমনি ১শ বছর বয়সী মাদারীপুরের একটি বট গাছের অপরাধ গাছটিকে ঘিরে স্থানীয় ও দুর-দুরান্তের লোকজনদের মাঝে বিভিন্ন অলৌকিক ধারনা থেকে বট গাছের গোড়ায় মোমবাতি জ্বালিয়ে মানত করা হতো, লাল কাপড় বেধে দিতো। যা ইসলামের দৃষ্টিতে শিরক বলে বিবেচিত। তাই স্থানীয় আলেম-ওলামাগন ও মুসুল্লিরা গাছটি কেটে ফেলেছে। তবে জেলা বন বিভাগ ঘটনাস্থল পরিবদর্শন ও জেলা প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

মাদারীপুর সদর শিরখাড়া ইউনিয়নের আলম মীরের কান্দি এলাকায় ১০০ বছরের পুরোনো একটি বটগাছ ঘিরে মানুষের অলৌকিক ধারনা ছিল যা কিনা স্থানীয় আলেম-ওলামাগন ও মুসুল্লিরা মিলে কেটে ফেলেছে। এই বটগাছটি ঐ এলাকার কুমার নদের পাশে থাকায় মানুষের প্রশান্তির একটি স্থান ছিল, অনেকেই কৃষিকাজ করে এই গাছে ছায়ায় বিশ্রাম নিতো, নদী পাড় হতে আসলে গাছের নিচে অপেক্ষা করতো। একটি বট গাছ যেন কালের অনন্ত যাত্রা, বহু যুগের নীরব সাক্ষী হয়ে সে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে এর প্রতিটি ঝুরি যেন অতীতের গল্প বহন করে, সময়ের সাথে সাথে বেড়ে ওঠা এক জীবন্ত ইতিহাস। বট গাছের বিশাল ছায়া এক শান্তির নীড়, যেখানে ক্লান্ত পথিক খুঁজে পায় বিশ্রাম আর শীতলতা। বট গাছের শিকড় যেমন মাটির গভীরে প্রবেশ করে, তেমনই এর শাখা-প্রশাখা আকাশের দিকে প্রসারিত হয়ে যেন এক মেলবন্ধন তৈরি করে। বট গাছের নীরবতা যেন এক গভীর জ্ঞান, যা আমাদের শেখায় ধৈর্য ধরতে আর প্রকৃতির নিয়মকে সম্মান করতে।

এই বিশাল বৃক্ষের উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির অসীম ক্ষমতা আর সৃষ্টির বিস্ময়। বট গাছের দীর্ঘ জীবন যেন আমাদের শেখায়, জীবনে স্থিরতা আর দৃঢ়তা কতটা প্রয়োজন। এই ঐতিহ্যবাহী বৃক্ষ আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা আমাদের শেকড়ের কথা মনে করিয়ে দেয়। বট গাছের বিশালতা আমাদের শেখায় কিভাবে বড় হতে হয়, কিভাবে অন্যের জন্য ছায়া দিতে হয় এবং কিভাবে কালের স্রোতে টিকে থাকতে হয়। আর সেই বটগাছটিকে বিলিন করে দিলো মানুষের কারনে, অপরাধ মানুষের মন-মানষিকতার আর বিলিন হলো নিশ^াপাপ বটগাছ। বিষয়টি সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় বিভিন্ন মানুষ বিভিন্ন মাধ্যমে লিখে প্রতিবাদ দিচ্ছে।

মাইনুল ফয়সাল নামে একজন লিখেছেন শিরক করলো কারা আর ক্ষতিগ্রস্থ হলো কে! গোটা জাতি এতটা অশিক্ষিত কি করে হয় আমার মাথায় ঢোকেনা। বটগাছের অপরাধ কি?

সোহেল সিকদার নামে একজন বলেন, প্রচণ্ড রোদে অনেকে এই গাছের নিচে ছায়ায় বসে থাকতো। তাছাড়া সৌন্দর্যের দিক থেকেও বৃক্ষটি অনেকটাই চোখে পড়ার মতো। পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শত শত পাখির অভয়ারণ্য এ গাছ। এভাবে বৃক্ষটি একেবারে কেটে ফেলা ঠিক না।

আব্দুল কুদ্দুস নামে এক স্থানীয় মুসুল্লী বলেন, এই বটগাছের গোড়ায় মিস্টি দেয়, সিন্নি দেয়, লাল কাপড় দিয়ে প্যাচায়, এটা কে মনে করে সৃষ্টিকর্তা, দেবতা, আল্লাহ মনে করে, যার কারনে এটা শিরক, এটা একটা গোনাহার কাজ। এই গোনাহার কাজ যাতে না হয়’ এই কারনে স্থানীয় আলেম ও স্থানীয় ভাইব্রাদারা মিলে কাজটি কেটেছি। তবে আমরা জানি একটা গাছ প্রচুর পরিমানে অক্সিজেন দেয়। আমরা সবাইকে আশ^াস দিচ্ছি আমরা এখানে তিনটি গাছ রোপন করবো। আমরা জমির মালিকের সাথে কথা বলেছি তিনি বলেছেন যেহেতু গাছটির জন্য গোনাহের কাজ হচ্ছে, তাই গাছটি কেটে ফেলেন ও আমাদের মসজিদে ১৫শো টাকা দিয়েন। তবে তিনি স্বীকার করেন কাজ কাটার সময় সাথে ছিল।

মাদারীপুর বন কর্মকর্তা জাহাঙ্গির আলম খান জানান, আমি ঘটনাস্থলে গিয়েছি এবং আশপাশের অনেকের সাথে কথা বলেছি, তবে আগে যে ঘটনা নিয়ে গাছটি কাটার পরিকল্পনা ও বেশীর ভাগ গাছের ডালপালা ও বেশীর ভাগ অংশ কেটে ফেলেছে। সেটা এখন জমির মালিক সত্তর হাওলাদার বলেছে আমার জমির উপর গাছ আমি ১৫শো টাকা বিক্রি করে দিয়েছি। আমার ধারনা ঘটনা আগের টাই তবে এখন জমির মালিককে ম্যানেজ করা হয়েছে। আমরা বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানিয়েছি এবং তদন্ত করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..