ইসলামী ব্যাংক আইসিএবি অ্যাওয়ার্ড পেল

স্টাফ রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অ্যাওয়ার্ড পেয়েছে। ব্যাংকটিকে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০১৪ ২০১৪ এর জন্য এ পুরস্কার দেওয়া হয়।

সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পুরস্কার প্রদান করেন। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোহাম্মদ শহীদ উল্লাহ এ পুরস্কার গ্রহণ করেন। আইসিএবির সভাপতি মাসিহ মালিক চৌধুরী, পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টসের রিভিউ কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খানসহ এ এফ নেসার উদ্দিন নাসিম আনোয়ার, আনোয়ার উদ্দিন চৌধুরী,  মোহাম্মদ ফরহাদ হোসাইনও সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।