স্টাফ রিপোর্ট: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) অ্যাওয়ার্ড পেয়েছে। ব্যাংকটিকে বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট-২০১৪ ২০১৪ এর জন্য এ পুরস্কার দেওয়া হয়।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ পুরস্কার প্রদান করেন। এসময় বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও সিএফও মোহাম্মদ শহীদ উল্লাহ এ পুরস্কার গ্রহণ করেন। আইসিএবির সভাপতি মাসিহ মালিক চৌধুরী, পাবলিশড অ্যাকাউন্টস অ্যান্ড রিপোর্টসের রিভিউ কমিটির চেয়ারম্যান আব্বাস উদ্দিন খানসহ এ এফ নেসার উদ্দিন নাসিম আনোয়ার, আনোয়ার উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ফরহাদ হোসাইনও সময় উপস্থিত ছিলেন।