× Banner
সর্বশেষ
আজ ১৬ মে শনিবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬মে (শনিবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

ইসলামী বিশ্ব-বিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি পদক পেলেন শৈলকুপার মেধাবী শিক্ষার্থী আঁখি

admin
হালনাগাদ: রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥ ৪ ফেব্রুয়ারি’২০১৮:  ইসলামী বিশ্ব-বিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি স্বর্ণপদক পেলেন মেধাবী শিক্ষার্থী ফারহানা ইয়াসমিন আঁখি। আঁখি ঝিনাইদহের শৈলকুপা পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক মৃত মনোয়ার হোসেন ও গৃহিনী নাজমা আক্তারের একমাত্র কন্যা ।

শৈলকুপার কৃতিমুখ ফারহানা ইয়াসমিন আঁখি ইবির হিসাব বিজ্ঞান ও তথ্য বিভাগের ২০০৪-২০০৫ শিক্ষা বর্ষের ( অনার্স) ও ২০১০-২০১১ শিক্ষাবর্ষের ( মাস্টার্স) ছাত্রী ছিলেন।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪র্থ সমাবর্তন-২০১৮ অনুষ্ঠিত হয়। ফারহানা ইয়াসমিন আঁখি ব্যবসায় প্রশাসন (২০০৯) অনুষদে প্রথম হন। তার হাতে রাষ্ট্রপতি স্বর্ণপদক তুলে দেন রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ।

পড়াশোনার পাশাপাশি আখি জনপ্রিয় সঙ্গীত শিল্পী হিসাবে পরিচিত। ছোট বেলা থেকেই সঙ্গীতে তার প্রবল ঝোক ছিল । তালিম নেন গানে, নিজ এলাকা সহ বিভিন্ন জেলায় অসংখ্য মঞ্চে, সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেছেন । শিশু শিল্পী হিসাবে তিনি বিভিন্ন জাতীয় প্রতিযোগীতায় পুরষ্কার লাভ করেন। বর্তমানে খুলনা বেতারের নিয়মিত শিল্পী হিসাবে নজরুল সঙ্গীত করছেন। এছাড়া সংগঠক হিসাবেও ফারহানা ইয়াসমিন আঁখি পরিচিত, শৈলকুপার শৈলবালা সাংস্কৃতিক একাডেমীর প্রতিষ্ঠাতা সাহিত্য সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন।

ফারহানা ইয়াসমিন আঁখি ইসলামী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ রুহুল আমিনের স্ত্রী । তিনি সকলের দোয়া প্রার্থী ।


এ ক্যটাগরির আরো খবর..