× Banner
সর্বশেষ
নড়াইলে গোপাল দত্তর বাড়িতে গরু চুরি চিৎকার করলে গুলি করার হুমকি, পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার কৃষকদের ফসল সুরক্ষায় ইনসুরেন্স চালুর উদ্যোগ নেওয়া হবে – খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী    বিধবা মাকে বের করে দিয়ে বসত ঘরে আগুন দিলো মাদকাসক্ত ছেলে কেন্দ্রীয় শহীদ মিনারের কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হত্যার ঘটনায় গ্রেফতার ৪ সার্বিকভাবে ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না – সড়কমন্ত্রী ইরানের বিশ্বকাপ খেলা মেক্সিকোতে সরিয়ে নেওয়ার প্রস্তাব ঈদের পর বিসিবির তদন্ত কমিটি আজ ( ১৮ মার্চ ২০২৬) টিভিতে যেসব খেলা দেখবেন প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে মির্জা ফখরুল যে দায়িত্ব পালন করবেন  প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে যে বিভাগের দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক রিপোর্টার

ইসরায়েলি সীমান্ত পেরিয়ে ঢুকে পড়া হামাসের দেড় হাজার সশস্ত্র যোদ্ধার লাশ উদ্ধার

Dutta
হালনাগাদ: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩
সশস্ত্র যোদ্ধার লাশ উদ্ধার

গত শনিবার থেকে ইসরায়েল-হামাসের লড়াইয়ে ৯০০ ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। একই সময়ে হামাসের হামলায় নিহত ১২৩ ইসরায়েলি সেনার তালিকা প্রকাশ করেছে আইডিএফ। এর মধ্যে লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার একজন কর্মকর্তা লেবাননের উত্তর সীমান্তে গোলাগুলিতে নিহত হন। ১৫০০ হামাস যোদ্ধাকে হত্যা করেছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী (আইডিএফ)। এক বিবৃতিতে বাহিনীটি জানিয়েছে,  ইসরায়েলি ভূখণ্ড থেকে আমরা এ পর্যন্ত  দেড় হাজার হামাস সদস্যের লাশ উদ্ধার করেছি।

এদিকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ভাষ্যমতে, গাজায় ইসরায়েলের নজিরবিহীন বিমান হামলায় এখন পর্যন্ত ৭০০ ফিলিস্তিনির প্রাণ ঝরেছে। হামলা অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়বে।

একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ইসরায়েলের সীমান্তে এলাকা থেকে কয়েকজন সামরিক সদস্য ও বেসামরিক নাগরিককে গাজায় ধরে নিয়ে জিম্মি করে রেখেছে হামাস। ইসরায়েলি কারাগারে বন্দি হামাসের সদস্যদের মুক্তিপণ হিসেবে তাদের ছেড়ে দিতে পারে গোষ্ঠীটি। তবে অপহৃত কোনও ক্ষতি হলে মূল্য দিতে হবে বলে জানিয়েছে আইডিএফ।


এ ক্যটাগরির আরো খবর..