× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অর্থনৈতিকভাবে দেশ খুব খারাপ অবস্থায়ও সরকার সব কাজ চালিয়ে যাচ্ছে – অর্থমন্ত্রী বেনাপোলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল দেশে চালু হচ্ছে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’ প্রতিশ্রুতি রাখবে সরকার, আগামী মাসের মধ্যে কৃষক কার্ড দেয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী

দেবাশীষ মুখার্জী, কূটনৈতিক প্রতিবেদক

ইসরায়েলকে ৪৫ হাজার গোলা দেওয়ার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

Kishori
হালনাগাদ: রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
bomb

ইসরায়েলের কাছে এবার ৪৫ হাজার মেরকাভা ট্যাংকের গোলা বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। এই প্রস্তাব পাস করতে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে মার্কিন কংগ্রেসের প্রতি আহ্বান জানানো হয়েছে। ইসরায়েলের কাছে এই ৪৫ হাজারের মধ্যে ১৩ হাজার কামানের গোলা বিক্রিতে- জরুরি প্রয়োজনে ‘আর্মস এক্সপোর্ট কন্ট্রোল অ্যাক্ট’ ব্যবহার করতে পারে বাইডেন প্রশাসন। এর আওতায় কংগ্রেস কমিটিকে ও যাচাই–বাছাইয়ের নির্ধারিত সময়সীমা এড়িয়ে গোলা বিক্রির সুযোগ কাজে লাগানো হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তা জোস পল রয়টার্সকে বলেন, কামানের গোলা বিক্রির প্রস্তাবটি দ্রুত অনুমোদন করার জন্য আহ্বান জানিয়েছে পরারাষ্ট্র দপ্তর। তিনি জানান, গত সপ্তাহের শুরুতে কংগ্রেসের কমিটির কাছে গোলা বিক্রির প্রস্তাবটি জমা দেওয়া হয়েছে। যাচাই–বাছাইয়ের জন্য ২০ দিন লাগতে পারে। উল্লেখ্য, গত অক্টোবরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চাকরি থেকে পদত্যাগ করেন পল। তিনি জো বাইডেনের প্রশাসনের প্রতি ইসরায়েলকে ‘অন্ধভাবে সমর্থন’ দেওয়ার অভিযোগ এনে চাকরি ছাড়েন।

ইসরায়েলের কাছে এসব কামানের গোলা বিক্রি করে ৫০ কোটি ডলারের বেশি আয় করতে পারবে যুক্তরাষ্ট্র। তবে ইউক্রেন ও ইসরায়েলের জন্য প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিশ্রুতি দেওয়া ১১ হাজার কোটি ডলারের বেশি মূল্যের নতুন সহায়তা তহবিলের অংশ নয় এ উদ্যোগ। সম্প্রতি বাইডেনের এ সহায়তা প্রস্তাবের ওপর আনা একটি বিল আটকে দিয়েছে মার্কিন সিনেট। গাজায় চলমান যুদ্ধ পরিস্থিতিতে বাইডেন প্রশাসনের আশঙ্কা, ইসরায়েলের কাছে কামানের গোলা বিক্রির প্রস্তাব আটকে যেতে পারে। তাই প্রস্তাবটি পাসে প্রশাসনের পক্ষ থেকে কংগ্রেসের প্রতি জোর আবেদন জানানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..