× Banner
সর্বশেষ
কাবুলে হাসপাতালে বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত কঠোরতা প্রয়োজন, তবে বিভাজন নয়: গাজিয়াবাদ থেকে যে বার্তা আজ ১৭ মার্চ (২ চৈত্র ) মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৭ মার্চ (মঙ্গলবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে প্রধানমন্ত্রীকে ৯ মানবাধিকার সংগঠনের চিঠি – মানবাধিকার সুরক্ষায় ব্যবস্থা নেওয়ার আহ্বান পুলিশ সংস্কার ও মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস ইউএনওডিসির সমান সুযোগ না পেলে ইউরোপীয় ও ফ্রান্সের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আসবে না – ফ্রান্সের রাষ্ট্রদূত দেশটি আমাদের সবার তাই এই দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরিদর্শন করল সেনাবাহিনীর প্রশিক্ষণ দল শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

দেবাশীষ মুখার্জী : কূটনৈতিক রিপোর্টার

ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে ভারতে বিভক্তি, একদিকে বিজেপি প্রতিপক্ষ বিরোধী জোট

Dutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
hamas

ইসরায়েলের উপর হামাসের হামলা নিয়ে মতামতের যে মেরুকরণ হয়েছে, সেটাই স্বাভাবিক কারণ ― হামাস স্পষ্টভাবেই তাদের লড়াইটাকে ‘ইসলাম’-এর সংগ্রাম হিসাবে তুলে ধরে এসেছে দীর্ঘদিন ধরেই। তাই ইসরায়েলের ওপরে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের হামলায় ভারতের মানুষের মধ্যে যে ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে – তাতে একপক্ষ সম্পূর্ণভাবে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছেন, আরেক পক্ষকে ফিলিস্তিনিদের অধিকারের আর লড়াইয়ের প্রশ্ন তুলছেন। তথাকথিত হিন্দুত্ববাদী রাজনৈতিক শক্তি যখন ইসরায়েলের পাশে দাঁড়াচ্ছে, তখন মুসলিম রাজনৈতিক নেতা ও সংখ্যালঘু ভোট নির্ভর দলগুলো ফিলিস্তিনিদের অধিকারের কথা বলছে।

ইসরায়েলে হামাসের হামলার পরের দিনই সামাজিক মাধ্যম এক্স-এ (আগেকার টুইটারে) বিজেপি লিখেছে, “গতকাল ইসরায়েল একটি কাপুরুষোচিত সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়েছে। ২০০৮ সালের ২৬/১১/২০০৮ তারিখে মুম্বাইকে টার্গেট করা হয়েছিল। ইসরায়েল যুদ্ধ ঘোষণা করেছে এবং তাদের সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে।”

বিজেপি আরও লিখেছে ”দুর্বল কংগ্রেসের নেতৃত্বে ভারত কী করেছে? না কিছু না। তিনি নথিপত্র পাঠিয়েছেন। প্রকৃতপক্ষে, কংগ্রেসের সিনিয়র নেতারা হিন্দু সংগঠনগুলিকে দোষারোপ করার চেষ্টা করেছিলেন এবং পাকিস্তানকে নির্দোষ ঘোষণা করেছিলেন। কখনো ক্ষমা করবেন না, ভুলবেন না’।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ইসরায়েলে সন্ত্রাসী হামলা হয়েছে এবং এই কঠিন সময়ে ভারত ইসরায়েলের পাশে রয়েছে।

কংগ্রেস দল হামলা নিয়ে প্রথমে বিবৃতি দিতে গিয়ে ইসরায়েলের ওপরে হামলার তীব্র নিন্দা করেও বলেছিল যে, ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের দাবীগুলিকে ইসরায়েলের বৈধ রাষ্ট্রীয় নিরাপত্তা সুনিশ্চিত করে কেবলমাত্র আলোচনার মধ্যে দিয়েই সমাধান করা উচিত। যে কোনও ধরনের সহিংসতা কখনই সমাধান দিতে পারে না, একথাও বলেছিলেন কংগ্রেস মুখপাত্র। তবে সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে যে প্রস্তাব নেওয়া হয়েছে, সেখানে তারা না করেছে হামাসের নাম, না বলেছে ইসরায়েলের কথা, না হামলাটিকে আখ্যা দিয়েছে ‘সন্ত্রাসী হামলা’ বলে।

অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন, এআইএমআইএম সভাপতি এবং হায়দ্রাবাদের সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়েইসি হামাসের হামলার বিষয়ে এক্স-এ লিখেছেন, “আমি ফিলিস্তিনের অধিকৃত অঞ্চলে শান্তির জন্য প্রার্থনা করছি।”

মহারাষ্ট্রের এআইএমআইএম বিধায়ক এবং মুখপাত্র ওয়ারিস পাঠান অটল বিহারী বাজপেয়ীর ভিডিও শেয়ার করার পাশাপাশি কয়েকজন ফিলিস্তিনির ছবিও পোস্ট করে প্রশ্ন তুলেছেন যে ‘এরা কি সন্ত্রাসবাদী ছিলেন যে এদের মেরে ফেলা হল’?

নিজেকে ‘সনাতনী’ বলে দাবী করা চন্দন কুমার শর্মা সামাজিক মাধ্যম ‘এক্স’-এ লিখেছেন যে, তিনি ‘ইসরায়েলে যাওয়ার জন্য প্রস্তুত। ভারত সরকার আদেশ দিলে ভারতের প্রতিটি জাতীয়তাবাদী হিন্দু ইসরায়েলে গিয়ে তাদের সমর্থনে যুদ্ধ করবে। হিন্দুরা, আপনারা কি তৈরি? ইসরায়েলের সঙ্গে ১০০ কোটি হিন্দু রয়েছে। ভারত ও ইসরায়েল দীর্ঘজীবী হোক।‘

এই ধরনের প্রতিক্রিয়া দেখে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত নওর গিলন লিখেছেন যে, ভারতের অভ্যন্তর থেকে ইসরায়েল জোরালো সমর্থন পাচ্ছে এবং এর জন্য তিনি কৃতজ্ঞ।

ইসরায়েলের পক্ষে এবং ফিলিস্তিনিদের অধিকার আন্দোলনের পক্ষে যে দুটি বিপরীত মেরুর মতামত উঠে আসছে ভারতের অভ্যন্তরে, তার একটা ভিত্তি নিঃসন্দেহে ধর্মীয়। যেখানে হামাসের এই হামলায় যেভাবে নিরীহ ইসরায়েলিদের ওপরে হামলা হয়েছে, আবার সাধারণ ফিলিস্তিনিরাও নিহত হয়েছেন; সেখানে বড় হয়ে ওঠা উচিত ছিল মানবাধিকারের প্রশ্নটা। কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের নিজেদের সমর্থকদের কাছে নির্দিষ্ট বার্তা দিতে গিয়ে একটা পক্ষ নিয়ে ফেললেন।


এ ক্যটাগরির আরো খবর..