ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৩ 

ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৩ 

“সাহিত্য হোক আলোকিত মানুষ গড়ার হাতিয়ার” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ইলোরা আন্তর্জাতিক সাহিত্য পরিষদের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ও গুণিজন সম্মাননা ২০২৩

গতকাল ০৬.১০.২০২৩ তারিখে সাভার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো। এই মহতী সাহিত্যানুষ্ঠানের উদ্বোধক ছিলেন বাংলা একাডেমির সভাপতি বিশিষ্ট কথা সাহিত্যিক ড. সেলিনা হোসেন। প্রধান অতিথি হিসেবে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান এমপি।

প্রধান আলোচক ছিলেন আন্তর্জাতিক মাতৃভাষা জাতীয় পদকপ্রাপ্ত লেখক ও গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা; বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম; জাগ্রত মহানায়ক শিহাব রিফাত আলম, বিশিষ্টবশিক্ষাবিদ প্রিন্সিপ্যাল মোহাম্মাদ আলী মানিক,বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, নতুন তারার সাইফুল মিনা,সাংবাদিক আবু আসলাম বাবু।

বিশেষ বক্তা হিসেবে ছিলেন বিশ্বব্যাপী রাইটার্স এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ শামসুল হক বাবু এবং আমন্ত্রিত অন্যান্য কবি, সাহিত্যিক, গবেষক, ছড়াকার, আবৃত্তিকার এবং এতদ্বিষয়ক সমজদারগণ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সম্মানিত সভাপতি ইলোরা খাতুন সোমা।

বিশেষভাবে আমন্ত্রিত হয়ে বাংলাদেশ ব্যাংক সাহিত্যকর্মীদের সংগঠন “অধিকোষ” ম্যানেজিং কমিটির সর্বজনাব ফরিদা বেগম, নাজমুল হক, হাসিনা মমতাজ, লায়ন মোঃ আবুল হাশেম এবং মোঃ সাইরুল ইসলাম অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

উপস্থিত প্রকাশক, লেখক, সাহিত্যিক, ছড়াকার, আবৃত্তিকার ও বক্তাগণের প্রাণবন্ত আলোচনার পর গুণিজনকে ক্রেস্ট ও সনদপত্র প্রদানের মাধ্যমে অত্যন্ত চমৎকারভাবে এই সাহিত্যানুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।