ইলন মাস্কের কাছেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রি

ইলন মাস্কের কাছেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রি

ইলন মাস্কের কাছেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার বিক্রি করে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠান। ৪ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারে মাস্কের কাছে প্রতিষ্ঠানটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। সোমবার এক বৈঠক থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় ।

উল্লেখ, কিছুদিন আগে টুইটারের ৯ দশমিক ২ শতাংশ শেয়ার কিনেছেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ক। তখন থেকেই তিনি পুরো টুইটার কিনে নেবেন বলে কানাঘুষা শোনা যাচ্ছিল। এবার সেই জল্পনারই অবসান ঘটল।

এর আগে, মাস্ক টুইটারের পূর্ণাঙ্গ মালিকানা কিনে নিতে ৪ হাজার ৩০০ কোটি ডলারের প্রস্তাব দিয়েছিলেন। এ নিয়ে টুইটারের পরিচালনা পর্ষদের সঙ্গে মাস্কের বৈঠক বসে। যদিও টুইটারের পর্ষদ এর আগে মাস্কের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

এদিকে, টুইটার বিক্রির খবরে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম ইতিমধ্যে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫০ দশমিক ৬২ ডলারে। তবে ইলন মাস্ক শেয়ারপ্রতি ৫৪ দশমিক ২০ ডলার দিতে চেয়েছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।