× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(১৩ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৩ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির

ডেস্ক

ইরানের সঙ্গে সব সীমান্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান

Kishori
হালনাগাদ: সোমবার, ১৬ জুন, ২০২৫
সীমান্ত কার্যক্রম
Pakistani and Iranian flags flutter on the closed Pakistan-Iran border in Taftan on February 25, 2020 as fears over the spread of the COVID-19 coronavirus escalate following an outbreak in neighbouring Iran. - The Iranian outbreak where at least 15 people have already died -- the highest death toll in any country outside of China -- has aggravated already frayed nerves in neighbouring Afghanistan and Pakistan. (Photo by Banaras KHAN / AFP) (Photo by BANARAS KHAN/AFP via Getty Images)

ইসরায়েল ও ইরানের মধ্যে টানা চার দিন ধরে পাল্টাপাল্টি হামলায় ইরানে আড়াই শতাধিক মানুষ নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে ইরানের সঙ্গে নিজেদের সব সীমান্ত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পাকিস্তান।

আজ সোমবার (১৬ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেছেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে। পাকিস্তানের এই পাঁচ জেলার সঙ্গে ইরানের সীমান্ত ক্রসিং রয়েছে।

চাগাই জেলার সীমান্ত কর্মকর্তা আতাউল মুনিম বলেছেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ বন্ধ থাকবে। তবে বাণিজ্যিক কার্যক্রমের ওপর কোনো নিষেধাজ্ঞা নেই বলে জানিয়েছেন তিনি। ইরান থেকে পাকিস্তানি নাগরিকদের দেশে ফেরার সুযোগও থাকছে।

আতাউল মুনিম বলেন, আজ প্রায় ২০০ জন পাকিস্তানি শিক্ষার্থী ফেরার কথা রয়েছে।

এর আগে, শনিবার (১৪ জুন) পাকিস্তানের জাতীয় পরিষদে বিশ্বের মুসলিম দেশগুলোকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

পাকিস্তানের জাতীয় পরিষদে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আমরা ইরানের পাশে আছি এবং তাদের স্বার্থ রক্ষায় প্রত্যেকটি আন্তর্জাতিক মঞ্চে সমর্থন জানাবো।

পাশাপাশি ইসরায়েল ইস্যুতে একটি যৌথ কৌশল নির্ধারণে ইসলামি সহযোগিতা সংস্থাকে (ওআইসি) জরুরি বৈঠকে বসার প্রস্তাব দেন পাকিস্তানের এই মন্ত্রী।


এ ক্যটাগরির আরো খবর..