× Banner
সর্বশেষ
ডাবের দাম কম দেয়ার প্রতিবাদ করায় বিক্রেতাকে ‘চোখ উপড়ে ফেলা’র হুমকি সার্জেন্টের বিরুদ্ধে এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর প্রথম সরকারি সফরে সৌদি গেলেন ধর্মমন্ত্রী কায়কোবাদ সরকারি সংসদীয় দলের সভা অনুষ্ঠিত স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর শোক শিবচরের পাঁচ্চরে হাইওয়ের বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বে একজন গুলিবিদ্ধ  মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা? পুলিশের পূর্বের ঐতিহ্যমণ্ডিত পোশাকে পরিবর্তন করা হবে -স্বরাষ্ট্রমন্ত্রী চিকিৎসকের নেতিবাচক প্রভাব জাতি ধ্বংসের মুখে পড়বে -স্বাস্থ্যমন্ত্রী স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নড়াইল জেলা প্রতিনিধি

নড়াইলে ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

Kishori
হালনাগাদ: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার

নড়াইল ডিবি পুলিশের সফল  অভিযানে পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন গ্রেফতার। মাদক ব্যবসায়ের সাথে জড়িত মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোহাইমিন  শেখ (২৭) ও মোঃ সাকিব হোসেন (২০) নামের তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত মোঃ ইয়াছিন আরাফাত (২৪) নড়াইল সদর থানাধীন আলাদতপুর গ্রামের লতিফ মোল্লার ছেলে, মোহাইমিন শেখ (২৭) লোহাগড়া থানাধীন কাশিপুর গ্রামের হৃদয় শেখ মাতব্বরের ছেলে ও মোঃ সাকিব হোসেন (২০) লোহাগাড়া থানাধীন কচুবাড়িয়া গ্রামের জাফর মন্ডলের ছেলে।
গত শুরুবার (২৫ জুলাই) বিকাল নড়াইল জেলার সদর থানাধীন ৪ নং আউড়িয়া ইউনিয়নের সীমাখালী গ্রামস্হ রাসেল ব্রিজের পূর্ব পাশে থেকে  তাদের আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহাদারা খান (পিপিএম) এর তত্ত্বাবধানে এসআই (নিঃ) মোঃ টিটু আলী, ও এএসআই (নিঃ) তুহিন আলী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে মোঃ ইয়াছিন আরাফাত (২৪), মোহাইমিন শেখ(২৭) ও মোঃ সাকিব হোসেন (২০)কে গ্রেফতার করে। এ সময় ধৃত আসামির নিকট থেকে অবৈধ মাদকদ্রব্য পঞ্চাশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ সংক্রান্তে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
নড়াইল জেলা পুলিশ সুপার  কাজী এহসানুল কবীর’র নির্দেশনায় মাদকমুক্ত নড়াইল গড়ার লক্ষ্যে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।


এ ক্যটাগরির আরো খবর..