× Banner
সর্বশেষ
“ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ ডিজিটাল সেবায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রবেশাধিকার নিশ্চিত করা আমাদের অগ্রাধিকার – ফকির মাহবুব আনাম পাইকগাছায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এমপি আবুল কালাম আজাদ

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

ভারতে পালানোর সময় বেনাপোল ইমিগ্রেশনে তাজউদ্দিন গ্রেফতার

Kishori
হালনাগাদ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
ইমিগ্রেশনে তাজউদ্দিন গ্রেফতার

ভারতে পালানোর সময় যশোরের বেনাপোল ইমিগ্রেশন থেকে তাজউদ্দিন নামে এক আ,লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার(০৬ নভেম্বর) সকালে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে গ্রেফতার করা হয়।
তাজউদ্দীনের বিরুদ্ধে ভোলা সদর থানায় একটি বিস্ফোরক মামলা রয়েছে। তিনি বোরহান উদ্দিন উপজেলায় যুবলীগের সভাপতি।
গ্রেফতারকৃতকে প্রাথমিক ভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশে সোপর্দ করা হয়েছে। পরে সংশিষ্ট থানায় সোপর্দ করা হবে বলে জানা গেছে।
বেনাপোল ইমিগ্রেশন ওসি ফারুক মজুমদার জানান, সকালে বেনাপোল ইমিগ্রেশনে ভবনে প্রবেশ কালে  নিরাপত্তা কর্মী পুলিশ ও বিজিবির সন্দেহ হলে জিজ্ঞাসা বাদের এক পর্যায়ে তিনি গ্রেফতার হয়। ০৫ আগস্টের পর থেকে এ পর্যন্ত ইমিগ্রেশন পুলিশের হাতে ৫ আসামী গ্রেফতার হয়েছে।
এদিকে ভারত অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হওয়ায় সীমান্ত পথে অপরাধীরা অনেকেই পালাচ্ছেন ওপারে। তবে আইন শৃঙ্খলাবাহিনীর হাতে এদের কেউ কেউ ধরা পড়লেও অধিকাংশই বিভিন্ন কৌশল অবলম্বন করে পাড়ি জমাচ্ছেন ভারতে।


এ ক্যটাগরির আরো খবর..