× Banner
সর্বশেষ
চ্যাম্পিয়ন হওয়ায় স্পেনকে অভিনন্দন জানা‌লো বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর সহকারী পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন রাশেদ খাঁন জ্বালানি আমদানিতে ব্যয় ২ বিলিয়ন ডলার, চাপ বাড়ছে রিজার্ভে – বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী পরিবেশ রক্ষায় দ্যা নিউজ ডটকমের সড়কের আগাছা পরিষ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ শার্শার গোগায় ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ মালয়েশিয়া সীমান্তে ৬৪১ অবৈধ অভিবাসী আটক, বাংলাদেশি ৭৩ জন আজ ২০ জুলাই (৩ শ্রাবণ) সোমবারে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় অশ্রুসিক্ত বিদায় মেসির, বিশ্বকাপের মঞ্চে শেষ হলো এক কিংবদন্তির অধ্যায় আজ সোমবার (২০ জুলাই) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইবিতে সংঘর্ষ : দুই সহকারী রেজিস্ট্রার বহিষ্কার

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) হামলা ও ভাঙচুরের ঘটনায় দুই সহকারী রেজিস্ট্রারকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এঁরা হলেন উপউপাচার্য কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আবদুল হান্নান এবং ট্রেজারার কার্যালয়ের সহকারী রেজিস্ট্রার আলমগীর হোসেন খান।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ এনটিভি অনলাইনকে বলেন, কর্মকর্তাদের ওপর হামলা এবং বিভিন্ন কক্ষে ভাঙচুরের ঘটনায় দুজনকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে কেন তাঁদের স্থায়ী বহিষ্কার করা হবে না এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে।

সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের এস্টেট কার্যালয়ে হামলার সময় একটি কম্পিউটার, দুটি চেয়ার-টেবিলসহ ভাঙচুরে প্রায় অর্ধ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..