× Banner
সর্বশেষ
দক্ষতাভিত্তিক অভিবাসনে গুরুত্বারোপ, আইওএমের সহযোগিতা চান শামা ওবায়েদ ট্রাভেল পারমিটে ভারত থেকে দেশে ফিরেছেন ৫০ বাংলাদেশি, হস্তান্তর হয়েছে বেনাপোল সীমান্তে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ‎প্রধানমন্ত্রীর নদী-খাল খনন প্রকল্পে শিবসা নদী অন্তর্ভুক্তির দাবি: ভরাট হয়ে শিবসা নদী আজ শুধুই স্মৃতি মধুখালীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ব্র্যাক ব্যাংক পিএলসি,বেনাপোল এসএমই-কৃষি শাখার উদ্যোগে ব্র্যাক ব্যাংক এর ২৫ বছরপূর্তি উদযাপন স্বপ্ন’র লোগো নিয়ে ব্যতিক্রমী ফটোগ্রাফি, সম্মাননা পেলেন চুয়েট শিক্ষার্থী অসুস্থ চেয়ারম্যানকে দেখতে হাসপাতালে গেলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৭ শিশুর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

মাগুরায় আ. লীগের বিদ্রোহী প্রার্থীকে কুপিয়েছে দুর্বৃত্তরা

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

মাগুরা প্রতিনিধিঃ মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী রবিউল ইসলামের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা।

গতকাল বৃহস্পতিবার দুপুরে মহম্মদপুর উপজেলা পরিষদের মধ্যে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নির্বাচনের দিন মোটরসাইকেল চালানোর অনুমতিপত্র নিতে রবিউল ইসলাম দুপুরে উপজেলা সদরে আসেন। পরে তিনি উপজেলা পরিষদ চত্বরে একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় ৮-১০ জন যুবক লোহার পাইপ ও ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় রবিউলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, হামলাকারীদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এরই মধ্যে একজনকে আটক করা হয়েছে।

চতুর্থ দফার আগামী শনিবার উপজেলার আট ইউনিয়নের মধ্যে সাতটিতে ভোটগ্রহণ হবে। মহম্মদপুর সদর ইউনিয়নে সীমানাবিরোধ নিয়ে মামলায় উচ্চ আদালতের আদেশে নির্বাচন স্থগিত হয়ে যায়।


এ ক্যটাগরির আরো খবর..