× Banner
সর্বশেষ
বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ২০৮ বোতল ভারতীয় নেশা জাতীয় উইনিক্স সিরাপ উদ্ধার আজ ১৯ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৯ জুলাই (২ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রাজাকারদের রাজনৈতিক গোষ্ঠীকে বর্জন করতে হবে – স্বাস্থ্যমন্ত্রী অনলাইন অপরাধের বিরুদ্ধে সংসদে নতুন কঠোর আইন পাস হয়েছে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী পানির অধিকার নিয়ে শ্যামনগরে অনুষ্ঠিত হল ছায়া উপকূলীয় পানি সংসদ রাজনৈতিক বিবেচনায় পদোন্নতি না দেওয়া মানবতার ওপর আঘাত – রিজভী পুলিশি কার্যক্রম সময়োপযোগী ও আধুনিক হতে হবে – আইজিপি কালীগঞ্জে দুই সাংবাদিকের উপর হামলা থানায় অভিযোগ মানবতার মুক্তি না হওয়া পর্যন্ত লড়াই চলবে বিরোধী দলীয় নেতা ড. শফিকুর রহমান

যানজটসহ নানা দুর্ভোগের শঙ্কায় নগরবাসী

admin
হালনাগাদ: শুক্রবার, ৬ মে, ২০১৬

বিশেষ প্রতিনিধিঃ মেট্রোরেলের ভূ-তাত্ত্বিক জরিপ শেষ, এ বছরেই শুরু হচ্ছে নির্মাণ কাজ। তিন বছর মেয়াদী প্রথম ধাপের কাজে ব্যাপক যানজট ও পরিবেশ দূষণের আশঙ্কা করছে নগরবাসী। তবে, প্রকল্প তত্ত্বাবধানে থাকা প্রতিষ্ঠানের দাবি, দুর্ভোগ লাঘবে বিশেষ কারিগরি ব্যবস্থাসহ যান চলাচলে রাখা হচ্ছে বিকল্প পথ।

যানজট নিরসন ও যোগাযোগ সহজ করতে মাস র‍্যাপিড ট্রানজিট–এমআরটি প্রকল্পের আওতায় হচ্ছে মেট্রোরেল। কাজ শুরুর প্রক্রিয়া চুড়ান্ত পর্যায়ে। নকশা অনুযায়ী, উত্তরা থেকে মিরপুর-আগারগাঁও হয়ে মতিঝিল পর্যন্ত ভূতাত্ত্বিক জরিপের কাজও শেষ। আর উত্তরায় ডিপো নির্মাণ শুরু হচ্ছে শিগগিরই।

রাজধানীর বড় অংশে দীর্ঘ সময় সড়কে চলবে কাজ। এরমধ্যে নানা ফ্লাইওভার নির্মাণের অভিজ্ঞতা থেকে, এ নিয়ে এখনই দুর্ভোগের শঙ্কায় নগরবাসী।

তবে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ– ডিটিসিএ বলছে, যানজট লাঘবে, নির্মাণ কাজ হবে রাতে। যান চলাচলেও থাকছে বিকল্প পথ। এছাড়া, দূষণ প্রতিরোধে রয়েছে বিশেষ কারিগরি ব্যবস্থা।

নানা সংস্থার ভূগর্ভস্থ সংযোগ লাইনগুলোই নির্মাণে কাজের পাশাপাশি, দুর্ভোগের কারণ। সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর বিকল্প পথ না থাকায় ভোগান্তিতে পড়ে পথচারী।

নির্মাণ সমন্বয়ে সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানকে নিয়ে গঠন হয়েছে ট্রাফিক ম্যানেজম্যান্ট কমিটি। দুর্ভোগ সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা ডিটিসিএ ও বিশেষজ্ঞদের।


এ ক্যটাগরির আরো খবর..