ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮

জাকার্তা, ১০ এপ্রিল – ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপে ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এ ভূমিকম্পে এখন পর্যন্ত ৮ জন মারা গেছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও ১২ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শনিবার (১০ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৭টা ১০ মিনিটে দেশটির জাভা দ্বীপের উপকূলে এ ভূমিকম্প হয়। কয়েকটি শহরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইন্দোনেশিয়ার গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল পূর্ব জাভার মালাং শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে ভূপৃষ্ঠের ৮২ কিলোমিটার গভীরে। তবে এই কম্পনের ফলে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

জাভা দ্বীপের উপকূলীয় এলাকার বাাসন্দারা জানান, কম্পনটি বেশ শক্তিশালী ছিল এবং এটি দীর্ঘ সময় ধরে ছিল।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।