নবী মহম্মদকে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে বিভিন্ন রাজ্যে চলছে সহিংসতা ও বিক্ষোভ। এই বিক্ষোভের বিরুদ্ধে প্রতিরোধ জানিয়ে শুক্রবার পাথর দিবস, শনিবারকে বুলডোজার দিবস হিসাবে ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মিডিয়া উপদেষ্টা মৃত্যুঞ্জয় কুমার।
গতকাল টুইটারে এনিয়ে রীতিমতো হুমকি দিয়ে টুইটে তিনি একটি বুলডোজারের ছবি সহ লেখেন, ‘মনে রাখবেন, প্রতি শুক্রবারের পরে একটি শনিবার আসে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মৃত্যুঞ্জয় কুমারের এই বক্তব্যকে যোগী আদিত্যনাথের বক্তব্য বলছেন। তাদের মত , যেহেতু যোগী আদিত্যনাথ প্রশাসনে রয়েছেন তাই তিনি এমন মন্তব্য করতে পারেন না। কিন্তু পরোক্ষ ভাবে তার মিডিয়া উপদেষ্টার মাধ্যমে এই বার্তা পৌঁছোবার চেষ্টা করেছেন।

তবে এর আগে বাংলার পরিস্থিতি নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টুইটে কটাক্ষ করে বলেন , ” ‘ছেড়ে দিন, কঠোর ব্যবস্থা নেবেন আপনি, কেনো মিছে ধমক দিচ্ছেন! সবে কিছু দোকানপাট লুঠেছে, পার্টি অফিস, গাড়ি পুড়িয়েছে, বোম ছুঁড়েছে, থানায় পাথর মেরেছে, রেল স্টেশন ভাঙচুর করেছে। আপনিই তো বলেন “…লাথি খেতে হয়”। বিজেপি কোনো পাপ করেনি, আপনার পাপের ফলে আজ ভুগতে হচ্ছে জনগণকে। মূলত রাজ্যের পরিস্থিতি নিয়ে এমন কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।