× Banner
সর্বশেষ
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক – ১৫ দিনের মধ্যে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ নবীগঞ্জে আমগাছ থেকে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার কৃষিখাতে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ-মালয়েশিয়া চার মাসের মধ্যে ঢাকা ও চট্টগ্রামের ডিজিটাল এলিভেশন মডেল করার নির্দেশ রাজধানীর লালবাগে ২৪ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক সম্পর্ক জোরদারে আগ্রহী বেইজিং – চীনা রাষ্ট্রদূত এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল ‘সুখের খামার’ প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী, শিক্ষার মানোন্নয়নে গুরুত্বারোপ গুনভর ইউএসএর কাছ থেকে ১৩ বছরের এলএনজি আমদানিতে নীতিগত অনুমোদন সংসদের গণপূর্ত প্রকৌশলীর কার্যালয়ে আগুন, তদন্ত কমিটি গঠনের নির্দেশ

ইন্ডিয়ার মন্দিরের চূড়োয় দেখা গেল পাকিস্তানের পতাকা

admin
হালনাগাদ: শুক্রবার, ২৫ আগস্ট, ২০১৭

প্রতিবেশী ডেস্কঃ মন্দিরের গর্ভগৃহে শোভা পাচ্ছে বজরংবলীর মূর্তি৷ নিত্য পুজিত হন তিনি৷ তাঁর বন্দনা করতে প্রতিদিন বহু ভক্তের সমাগম হয় মন্দিরে৷ তবে এখন ভক্ত বা দর্শনার্থীদের ভিড় শুধু বজরংবলীর আরাধনা করতে মন্দিরে আসছেন না৷ মন্দিরের চূড়ায় শোভা পাচ্ছে অন্যকিছু৷ তাকে ঘিরেই দানা বাঁছছে বিতর্ক৷

ঘটনাটি মধ্যপ্রদেশের এক হনুমান মন্দিরের৷ মন্দিরটি নরসিংহপুরে অবস্থিত৷ গতকাল হঠাত্ই দেখা যায় মন্দিরের চূড়ায় শোভা পাচ্ছে পাকিস্তানের পতাকা৷ কে যে পতাকাটি মন্দিরের চূড়ায় লাগিয়েছে, তার কোনও সন্ধান পাওয়া যায়নি৷ বিষয়টি নিয়ে থানাপুলিশও হয়েছে৷ কিন্তু মন্দির কর্তৃপক্ষের মতো পুলিশও সেই আঁধারেই৷ এনিয়ে এখনও পর্যন্ত ১০০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে৷ কিন্তু কোনও সূত্র পাওয়া যায়নি৷

শুধু পাকিস্তানের পতাকা মন্দিরের চূড়ায় গেঁথে দিয়েই দুবৃত্তরা শান্তি পায়নি৷ মন্দিরের দেওয়ালে তারা কিছু হুমকি লিখেও গেছে৷ হিন্দিতে লেখা হয়েছে সেই ‘বার্তা’৷

ঘটনায় পুলিশের তরফ থেকে একটি অভিযোগ দায়ের করা হয়েছে৷ নরসিংহপুরের পুলিশ সুপার মনিকা শুক্লা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, তাঁরা একটি CCTV ফুটেজ পেয়েছেন৷ সেটি বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷ পুলিশের আশা, সেখান থেকে কিছু সূত্র পাওয়া যাবে৷ খোঁজ পাওয়া যাবে দুষ্কৃতীদের৷

ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি থমথমে৷ হিন্দুদের পক্ষ থেকে ঘটনার প্রতিবাদে একটি মিছিল বের করা হয়৷ একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বিরোধী স্লোগানও দেয় মিছিলের সদস্যরা৷


এ ক্যটাগরির আরো খবর..