× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

ইন্টেল আনছে অপারেটিং সিস্টেম

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: ইন্টেল ২০১৬ সালে প্রযুক্তির বাজারে বেশ চমক নিয়ে আসছে । প্রতিষ্ঠানটি তাদের উৎপাদিত কম্পিউটার এবং মোবাইল ডিভাইসের জন্য আনছে নিজস্ব অপারেটিং সিস্টেম। নতুন বছরে ইন্টেলের বহনযোগ্য স্টিক, বক্স কম্পিউটার এবং সর্বাধুনিক প্রসেসরের চাহিদা আরও বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশে ইন্টেলের কান্ট্রি বিজনেস ম্যানেজার জিয়া মনজুর।

তিনি গতকাল রাজধানীর একটি হোটেলে ‘ইন্টেল প্রেডিকশন্স ইভেন্ট ২০১৬’ শীর্ষক সেশনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘ভবিষ্যতে একটি যন্ত্র আরেকটি যন্ত্রের সঙ্গে নিজে থেকেই যোগাযোগ করবে। এতে করে মানুষের জীবন যাত্রা আরও সহজ করবে। ইন্টেলও ইন্টারনেট অব থিংকস নিয়ে কাজ করছে।’

মনজুর বলেন, ‘২০১৫ সাল ছিল ইন্টেল এবং তথ্যপ্রযুক্তি ইন্ডাস্ট্রির জন্য সামগ্রিকভাবে একটি যুগান্তকারী বছর ছিল। কেননা, এ বছর মোবাইল ডিভাইসেস এবং ইন্টারনেট অব থিংসের জগতে বিপ্লব ঘটতে শুরু করেছে। এই অগ্রগতি ২০১৬ সালেও অব্যাহত থাকবে।’

ইন্টার‌অ্যাকটিভ এই সেশনে জিয়া মনজুর ২০১৫ সালে ইন্টেলের প্রধান প্রধান উদ্ভাবন প্রদর্শনের পাশাপাশি ২৯১৬ সালের উদ্ভাবন নিয়ে পূর্বাভাস দেন।

তিনি জানান, আগামী বছর মানুষের জীবনযাত্রাকে সামনে থেকে প্রভাবিত করবে সংযোগ ব্যবস্থা। নতুন কিছু উদ্ভাবন নিয়ে ইন্টেল অপেক্ষা করছে একটি অসাধারণ বছরের যেটি হবে এশিয়া তথা বিশ্বের ইতিহাসে একটি বিরল ঘটনা।

অনুষ্ঠানে সাংবাদিকদের ইন্টেলের পক্ষ থেকে জানানো হয়, আসছে বছর অপেক্ষাকৃত ছোট ডিভাইসের চাহিদা বাড়বে। পরিবর্তিত হচ্ছে প্রযুক্তি নির্ভর যন্ত্রের কার্যকলাপ। প্রসারমান ক্লাউড ভিত্তিক সেবার ব্যবহার আরও বিস্মৃত হবে।

২০১৬ সালের মধ্যে সরকারি তত্বাবধানে ভারত এবং সিঙ্গাপুরের মত দেশে প্রযুক্তি নির্ভর শহর (স্মার্ট শহর) বা বাস্তব রূপ নেবে।

২০১৬ সালে ইন্টেল গুড়ত্ব দিচ্ছে সংযোগে যেটি এশিয় প্রশান্ত মহাসাগরীয় ও জাপানের মত দেশের মধ্যবিত্ত শ্রেণির প্রযুক্তি ব্যবধান কমিয়ে দিবে।

আসছে বছরের ইন্টেলের পণ্য সম্পর্কে আভাস দিয়ে জিয়া মনজুর জানান, আগামী বছর ইন্টেল ১৪ থেকে ১৫ ইঞ্চির পর্দার নোটবুক এবং ১০ থেকে ১১ ইঞ্চির পর্দার ট্যাবলেট কম্পিউটার উৎপাদন ও বিপণনে বেশি মনোযোগ দেবে।

এছাড়াও এশীয় প্রশান্ত এলাকা এবং জাপানের মধ্যবিত্ত শ্রেণির মধ্যে প্রযুক্তি ব্যবহার বাড়ানোর জন্য অপেক্ষাকৃত ছোট আকারের পণ্য উৎপাদন করছে ইন্টেল ও এর অংশীদার সংগঠনগুলো।

ইন্টেল নেক্সট ইউনিট অব কম্পিউউটিং (এনইউসি) এবং কম্পিউটার স্টিক এ অঞ্চলে প্রযুক্তি ব্যবহার বৃদ্ধিতে প্রভাব রাখবে

এছাড়াও ২০১৬ সালে প্রযুক্তি পণ্যে কৃত্তিম বুদ্ধিমত্তা যোগ হয়ে তা মানুষের মানবিক চাহিদা পূরণ করবে।

এক্ষেত্রে, ইন্টেলের রিয়েল সেন্স ক্যামেরা যেকোনো পণ্যে মানবিক অবস্থান, শিল্পক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট সহ ইন্টেলের সর্ববৃহৎ কোর প্রসেসর, কন্ঠ নির্ভর স্মার্ট ঘড়ি ও ফোন অবদান রাখবে।

অনুষ্ঠানে ইন্টেলের মার্কেটিং ম্যানেজার অ্যামিলা প্যাথিরানাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..