× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

ইন্টারকন্টিনেন্টালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৮

সাবেক হোটেল রূপসী বাংলা এখন ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। বৃহস্পতিবার সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রাজধানীর শাহবাগে ১৯৬৬ সালে ইন্টারকন্টিনেন্টালের মাধ্যমেই শুরু হয়েছিল দেশের প্রথম পাঁচ তারকা হোটেলের যাত্রা। যা ৮৩ সাল পর্যন্ত চলে। পরবর্তীতে স্টারউড কোম্পানির সঙ্গে সরকারের চুক্তি হওয়ায় এটি ঢাকা শেরাটন হোটেল নামে চলে ২০১১ সাল পর্যন্ত।

২০১৪ সালে ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে চুক্তির আগ পর্যন্ত তিন বছর হোটেলটি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে নিজস্ব ব্যবস্থাপনায় ‘রূপসী বাংলা হোটেল’ নামে পরিচালিত হয়। আর এই নামটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পছন্দ করেই দিয়েছিলেন।

১৯৬৬ সাল থেকে ঢাকায় ইন্টারকন্টিনেন্টালের ব্যবসা শুরু ধরা হলে এদেশে তাদের ব্যবসা ৫৩ বছর হতে চলেছে।

গত চার বছরে হোটেলটিতে সংস্কারে ব্যয় হয়েছে ৬২০ কোটি টাকা।

২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত চার বছর সংস্কার কাজ চলে। বিশ্বমানের অতিথি সেবা নিশ্চিত করতে এসময় হোটেলে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। রূপসী বাংলা হোটেলে কক্ষ ছিল ছোট-বড় মিলিয়ে ২৭২টি। সংস্কারের পর করে সংখ্যা কমে ২৩১ টিতে দাঁড়িয়েছে। আয়তনের দিক থেকে কক্ষের আকার দাঁড়িয়েছে ২৬ থেকে ৪০ স্কয়ার মিটার।

এর আগে হোটেলটির হলরুম ছিল একদিকে, উইন্টার গার্ডেন নামে সবচেয়ে বড় হলরুমের অবস্থান ছিল আরেক দিকে। এখন দুটি এক করে দেয়া হয়েছে। হোটেলটির মূল ফটকও সরিয়ে দেয়া হয়েছে। ভেতরের সুইমিং পুলটিও স্থানান্তর করে সাজানো হয়েছে নতুন করে।


এ ক্যটাগরির আরো খবর..