× Banner
সর্বশেষ
আজ ২৫ মার্চ বুধবার বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৫ মার্চ বুধবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস

ডেস্ক

ইতালিতে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত

Ovi Pandey
হালনাগাদ: রবিবার, ২১ মে, ২০২৩
italy flood

ইতালির উত্তর-পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যায় ৩৬ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে যেতে বাধ্য হয়েছে।

আঞ্চলিক কর্মকর্তারা শনিবার এ কথা জানান।

চলতি সপ্তাহে প্রবল বর্ষণে ১৪ জন মারা গেছে। এমিলা রোমাগনা অঞ্চলের নগর ও শহররের রাস্তাঘাট পানিতে তলিয়ে নদীতে রূপ নিয়েছে। আরো বৃষ্টি হওয়ার প্রেক্ষাপটে কর্তৃপক্ষ আবহাওয়ার লাল সতর্কতা রবিবার পর্যন্ত বাড়িয়েছে।

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি শনিবার বলেছেন, ইতালির জরুরি অবস্থা মোকাবেলায় তিনি জাপানের জি ৭ শীর্ষ সম্মেলন থেকে চলে যাচ্ছেন।

সাংবাদিকদের তিনি বলেন, জটিল এই মুহূর্তে ইতালি থেকে আমি দূরে থাকতে পারছি না। রবিবার তার বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এমিলা রোমাগনা অঞ্চলে গত ৩৬ ঘন্টায় ছয়মাসের সমান বৃষ্টি হয়েছে। বর্তমানের বন্যাকে গত এক শতাব্দীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বলে বর্ণনা করা হয়েছে। বন্যার কারনে ৩০৫টি ভূমিধস এবং ৫০০টিরও বেশি সড়ক বন্ধ হয়ে গেছে। এসব সড়ক মেরামতে কয়েকমাস কিংবা বছরও লেগে যেতে পারে বলে বলোগনার মেয়র মাত্তিও লিপোর উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..