× Banner
সর্বশেষ
পানিসম্পদ মন্ত্রীর সাথে সাথে চীনের রাষ্টদূতের সাক্ষাৎ খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ইকুয়েডরে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ২২

admin
হালনাগাদ: বুধবার, ১৬ মার্চ, ২০১৬

ইকুয়েডরের অ্যামাজন অঞ্চলে একটি সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছেন

স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে (বাংলাদেশ সময় মঙ্গলবার দিনগত রাত দেড়টা) ইকুয়েডরের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাস্তাজায় ইসরায়েল নির্মিত আরাভা প্লেনটি বিধ্বস্ত হয়।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে, প্যারাসুট অবতরণে প্রশিক্ষণরত ১৯ জন ইকুয়েডোরান সেনা প্লেনটিতে ছিলেন। এছাড়া তিনজন ছিলেন প্লেনটির ক্রু। এদের সবাই নিহত হয়েছেন এ দুর্ঘটনায়।

দুর্ঘটনার কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। ইকুয়েডরের প্রতিরক্ষামন্ত্রী রিকার্ডো পাতিনো ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছেন।


এ ক্যটাগরির আরো খবর..