× Banner
সর্বশেষ
দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার সংস্কৃতি কর্মীদের জন্য বিশেষ কল্যাণ কার্ড চালুর উদ্যোগ গ্রহণ করা হবে – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শার্শায় ডিবির অভিযানে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক শান্তি প্রতিষ্ঠা, টেকসই উন্নয়ন ও বহুপাক্ষিক সহযোগিতায় বাংলাদেশের অঙ্গীকার  আজ শুক্রবার (১৫ মে) দিনের শুরুতে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ শুক্রবার (১৫ মে ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপ ফ্রান্সেই অনুষ্ঠিত হবে

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপ ফ্রান্সেই অনুষ্ঠিত হবে। গত শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানী প্যারিসে সন্ত্রাসীদের পাশবিক হামলার পরও এমনটি নিশ্চিত করলো ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ সংস্থা উয়েফা।

সেদিনের হামলায় অন্তত ১৩২ জন নিহত হয়। আহত হয় আরো ৩৫০জন। যেখানে বাদ যায়নি রেষ্টুরেন্ট, কনসার্ট এমনকি খেলার স্টেডিয়ামও। স্বাগিতক ফ্রান্স ও বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানের বিপক্ষে স্তেদিও দ্যা ফ্রান্স স্টেডিয়ামের বাইরে বোমা ফাটানো হয়।

স্টেডিয়ামের বাইরের সে হামলা চারজন নিহত হয়েছিল। যারা মাঠের খুব কাছেই ছিলেন। আর এ স্টেডিয়ামেই আগামী বছর জুলাইয়ের ১০ তারিখ ইউরোর ফাইনাল হওয়ার কথা রয়েছে। তবে এমন ঘটনায় দেখা দিয়েছে নিরাপত্তা শঙ্কা। সেই সঙ্গে দলের সাবেক তারকা জাস্ট ফোন্টেইনে ইউরো ২০১৬‘র স্বাগতিক হতে নিষেধ করেছে ফ্রান্সকে।

উয়েফার এক বিবৃতিতে জানানো হয়, শুক্রবারের এমন নারকীয় ঘটনার পরও উয়েফা ও ইউরো ২০১৬’র আয়োজক কমিটি জানাতে চাচ্ছে কঠোর নিরাপত্তার সঙ্গে আসরটি ফ্রান্সই অায়োজন করবে।’

বিবৃতিতে আরো বলা হয়, ১২ ডিসেম্বর প্যালাইস দেস কংগ্রেসে ইউরোর ড্র অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টটি ফ্রান্সে আগামী বছর ১০ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত চলবে।’


এ ক্যটাগরির আরো খবর..