ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ব্রাসেলসে আবার দেখলাম। ইউরোপীয় দেশগুলো ঝুঁকিতে আছে, আর বোঝাই যাচ্ছে ইসলামপন্থী সন্ত্রাস আবারও বেড়েছে। এখানে আমি আমাদের বেলজিয়ান বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছি।
গত মঙ্গলবার আলবেনিয়া সফরে সেদেশের প্রধানমন্ত্রী এডি রামার সঙ্গে বৈঠক করেন মাখোঁ। রাজধানী তিরানায় এ বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ইউরোপে ইসলামপন্থী সন্ত্রাসের ঝুঁকি বেড়েছে। এ বৈঠকের একদিন আগেই ব্রাসেলসে দুই সুইডিশ ফুটবল সমর্থককে হত্যার ঘটনাটি ঘটে। সংবাদ সম্মেলনে ইসরায়েল-গাজা পরিস্থিতি নিয়েও কথা বলেন মাখোঁ। শিগগিরই ইসরায়েল সফরে যাবেন বলে জানান তিনি। ইসরায়েলের নিরাপত্তা, সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যুদ্ধ এবং শান্তি প্রক্রিয়া ও রাজনৈতিক সমাধান সবকিছুই একটি আরেকটির সঙ্গে যুক্ত বলে মন্তব্য করেন তিনি।
আগের সপ্তাহে প্যারিসের উত্তরাঞ্চলের আরাস এলাকায় ২০ বছর বয়সী এক তরুণ একজন স্কুল শিক্ষকসহ চারজনকে ছুরিকাঘাত করে। ওই শিক্ষক মারা যান। ওই তরুণও নিজেকে ইসলামিক স্টেটের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করে।