× Banner
সর্বশেষ
শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী আন্তর্জাতিক অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের পাশে থাকতে আগ্রহ প্রকাশ যুক্তরাজ্য তেকসাস’র কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি যুবরাজ, সাধারণ সম্পাদক বুশরা মধুখালীতে উৎসবমুখর পরিবেশে বৈশাখী র‍্যালি, অংশ নিলো সর্বস্তরের মানুষ বাণিজ্যমন্ত্রীর সাথে তুরস্কের রাষ্ট্রদূত এর বৈঠক ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর -ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

ইউরিয়া সারকারখানা নির্মাণে ২১০০ কোটি টাকা ছাড় দিচ্ছে ব্যাংক

Ovi Pandey
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০

পিআইডিঃ ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির জন্য ঋণদাতা ব্যাংক এইচএসবিসি ও জাপান ব্যাংক অভ্ ইন্টারন্যাশনাল কো-অপারেশন আগামী ৯ মার্চ ২১০০ কোটি টাকা ছাড় করবে।

আজ শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতাভুক্ত প্রকল্পসমূহের জানুয়ারি ২০২০ পর্যন্ত অগ্রগতি পর্যালোচনা সভায় একথা জানানো হয়।
শিল্পসচিব মোঃ আবদুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন।

শিল্পমন্ত্রী বলেন, খুলনার লবণচরায় অবস্থিত কুরাইশি স্টিল লিমিটেডের সরকারি অংশের শেয়ার শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন (বিএসইসি)-কে অবহিত না করে বিক্রি ও সেখানে উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়ে আইনি দিকগুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রী বলেন, চীনে করোনা ভাইরাসের বিস্তারের কারণে সারা পৃথিবীতে বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে। চীনের পরিস্থিতির কারণে দেশে যাতে শিল্পের কাঁচামালের কোনো ঘাটতি না হয়, সে বিষয়ে সরকার কাজ করছে।

শিল্পমন্ত্রী সকল শিল্প এলাকা ও বন্দরে বিএসটিআই’র অবকাঠামো ও কার্যক্রম সম্প্রসারণের নির্দেশনা প্রদান করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিভিন্ন স্থানে সংরক্ষিত সার কোনোভাবে যাতে অপচয় না হয় সেদিকে সতর্ক থাকার নির্দেশনা দিয়ে নির্মাণাধীন ১৩টি বাফার গোডাউনের কাজ দ্রুত সমাপ্ত করতে বলেন। তিনি বলেন, বিদেশ থেকে আমদানিকৃত সার বাল্ক আকারে না এনে প্যাকেটবদ্ধ অবস্থায় সরবরাহ করার বিষয়টি টেন্ডারে উল্লেখ করার নির্দেশনা দেন।


এ ক্যটাগরির আরো খবর..