× Banner
সর্বশেষ
মেয়াদ অনিশ্চয়তায় বিদ্যুৎ-জ্বালানির অনেক প্রকল্প বাস্তবায়ন সম্ভব হয়নি-ড. ফাওজুল কবির খান বিশ্বকাপ ক্রিকেটে নেই বাংলাদেশ-যা বলছেন ক্রীড়া উপদেষ্টা আপনার মূল্যবান ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে দিন – প্রধান উপদেষ্টা মাদারীপুরে ধানের শীষকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী ভুলত্রুটি থাকলে ক্ষমা করবেন,আমাকে ভুলে যাবেন – বাণিজ্য উপদেষ্টা চলতি বছরে হজযাত্রীরা ফেরত পাবেন তিন কোটির বেশি টাকা -ধর্ম উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের সময়ে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ঝিনাইদহে নির্বাচন উপলক্ষে র‌্যাবের বিশেষ টহল উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রকাশ দ্রব্যমূল্যের ব্যর্থতার দায়িত্ব নেব না – উপদেষ্টা ফরিদা আখতার

অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়ায় মাদারীপুরে ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বরখাস্ত

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
ইউপি চেয়ারম্যান বরখাস্ত

মোঃফরহাদ শেখ, ষ্টাফ রিপোর্টার। করোনার প্রাদুর্ভাবের মধ্যে অনুমতি ছাড়া দেশের বাইরে যাওয়ার কারণে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
গত মঙ্গলবার (৫ মে) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস।
প্রজ্ঞাপনে বলা হয়, বিনা অনুমতিতে দেশের বাইরে যাওয়ার পাশাপাশি দীর্ঘদিন ধরে ইতালিতে বসবাসের বিষয়ে অভিযোগ পায় মাদারীপুরের জেলা প্রশাসন ও সদর উপজেলা প্রশাসন। অভিযোগের প্রেক্ষিতে গত ২২ মার্চ সরেজমিন পরিদর্শনে যায় জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। সেখানে গিয়ে চেয়ারম্যানের বিদেশ ভ্রমণের বিষয়টি নিশ্চিত হন তিনি।
পরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ২৪ এপ্রিল ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন। এর আগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস ৩১ মার্চ একই কারণে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে চিঠি দেন।
চিঠিতে উল্লেখ্য করা হয়, চেয়ারম্যান না থাকায় ইউনিয়ন পরিষদের সচিব কবির উদ্দিন হাওলাদার অঘোষিত চেয়ারম্যান। পরিদর্শনকালে সচিবের নিকট চেয়ারম্যানের স্বাক্ষর জাল করা বেশকিছু নথি পাওয়া যায়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এই সুপারিশের চিঠি পাওয়ার প্রেক্ষিতে শিরখাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদারকে সাময়িক বহিষ্কার করেন। পাশাপাশি বিনা কারণে বিদেশ ভ্রমণের কারণ জানতে চেয়ে নোটিশ প্রদান করেন।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াস জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় (স্থানীয় সরকার বিভাগ) এর উপসচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী এই প্রজ্ঞাপন জারি করেন। একই সাথে ১০ কার্যদিবসের মধ্যে দেশের বাইরে যাবার কারণ জানতে চেয়ে নোটিশ দেন।


এ ক্যটাগরির আরো খবর..