× Banner
সর্বশেষ
স্বাস্থ্যমন্ত্রীর সাথে মনোহরদী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত তথ্যকে মনের মাধুরি মিশিয়ে প্রকাশের প্রবণতা মোকাবিলাই বড় চ্যালেঞ্জ – তথ্যমন্ত্রী শিক্ষার্থীদের মেধা বিকাশের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে আগামীর অ্যাম্বাসেডর হতে হবে – প্রধানমন্ত্রী পাইকগাছায় অনলাইন জুয়া ও মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত সংবাদে জেগেছে কর্তৃপক্ষ; বাস্তবে কি বদলাবে পাইকগাছার আমুরকাটা সড়কের চিত্র? নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টেস্টি ট্রিট এর খাবার খেয়ে অর্ধশতাধিক মানুষ অসুস্থ নারী ও শিশু নির্যাতনের মামলায় সাজার হার ৩ শতাংশ, ৭০ শতাংশ মামলাতেই খালাস পাচ্ছে আসামি দারিদ্র্যহীন ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান – প্রতিমন্ত্রীর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্ম নিয়ে গবেষণা বাড়াতে হবে – এলজিআরডি মন্ত্রী

ইউপি উপনির্বাচনে কেন্দ্রের বাইরে দুই ইউপি চেয়ারম্যানকে পিটিয়ে আহত

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০১৭

নড়াইল প্রতিনিধিঃ  কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের সময় পিটুনিতে পার্শ্ববর্তী দুই ইউপি চেয়ারম্যানসহ চারজন আহত হয়েছেন।

কালিয়া থানার ওসি শেখ শমসের আলী বলেন, বৃহস্পতিবার দুপুরে ভোমবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।

আহতরা হলেন, উপজেলার পুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আমিরুল ইসলাম মনি, চাচুড়ী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান সিরাজুল ইসলাম হিরক, একই এলাকার রওশন কাজী ও সরোয়ার ভুইয়া। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আমিরুল ইসলাম মনি বলেন, ‘ভোট দেখতে আমরা কয়েকজন ভোমবাগ এলাকায় যাই। এ সময় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোহাম্মদের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়।’

হামলার ঘটনা জানেন না জানিয়ে রিটার্নিং কর্মকর্তা ও কালিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, ‘কেন্দ্রের বাইরে এমন কোনো ঘটনা ঘটেছে কি না আমাদের জানা নেই। তবে বহিরাগতরা নির্বাচনী এলাকায় প্রবেশ করে থাকলে তারা আচরণবিধি লঙ্ঘন করেছেন।’

গত ২৫ আগস্ট হামিদপুর ইউপি চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যা সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পদটি শূন্য হয়। পরে তফসিল ঘোষণা করে নির্বাচনে কমিশন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ হোসেনের স্ত্রী পলি বেগম এবং স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগের গোলাম মোহাম্মদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এ ক্যটাগরির আরো খবর..