× Banner
সর্বশেষ
সাংবাদিক ও রাজনৈতিক প্রতিপক্ষকে মার্কিন প্রেসিডেন্টের তীব্র আক্রমণ ইউরোপে ভয়াবহ দাবানল: ফ্রান্স-স্পেনে লাখো মানুষ ঘরছাড়া, জরুরি অবস্থা ও ব্যাপক উদ্ধার অভিযান আজ ২৬ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২৬ জুলাই (৯ শ্রাবণ ) রবিবারের দিনপঞ্জি  ও ইতিহাসের এইদিনে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক, গুলশানে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি পুনর্গঠনের দাবিতে বিক্ষোভ স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু করতে নির্দেশ প্রধানমন্ত্রীর ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী

ইউটিউবে হৃদয়-মোনালি

admin
হালনাগাদ: রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: মুক্তির অপেক্ষায় থাকা ‘ব্ল্যাক’ ছবির নতুন একটি গান শনিবার এসেছে ইউটিউবে। ‘কোনো এক নীলচে পরীর সঙ্গে যাবো সমুদ্দুর’ শিরোনামের গানটিতে প্রথমবারের মতো কলকাতার সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুরের সঙ্গে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন হৃদয় খান।

‘কোনো এক নীলচে পরীর সঙ্গে যাবো সমুদ্দুর/ঢেউ মেঘ ভাসবে উজানে/ডানা মেঘ আলতো ছুঁয়ে মাখবো গায়ে যে রোদ্দুর/দিক ভুলে উড়বো ‍দুজনে…’ হৃদয় খানের গাওয়া গানটিতে তার সঙ্গী হয়েছেন ভারতীয় শিল্পী মোনালি ঠাকুর। রাজা চন্দের কথায় গানটির সঙ্গীত পরিচালনা করেছেন রাজপুত। হৃদয় খান সাধারণত নিজের সুর ও সঙ্গীতায়োজনে গান গেয়ে থাকেন। কিন্তু নতুন এ গানটিতে তেমন ঘটেনি। সম্প্রতি হৃদয় খান নিজের স্টুডিওতে গানটিতে কণ্ঠ দেন। অন্যদিকে মোনালি কণ্ঠ দিয়েছেন কলকাতার একটি স্টুডিওতে।

উল্লেখ্য, যৌথ প্রযোজনার ছবি ‘ব্ল্যাক’ এ জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের অভিনেত্রী বিদ্যা সিনহা মিম ও কলকাতার নায়ক সোহম। কলকাতার রাজা চন্দ ও ঢাকার কিবরিয়া লিপুর যৌথ পরিচালনায় ছবিটি নির্মিত হলেও, ছবিটির বিরুদ্ধে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠায়, বাংলাদেশের তথ্যমন্ত্রণালয় তা তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন পরিস্থিতিতে ছবিটির মুক্তি অনিশ্চিত হয়ে পড়েছে।


এ ক্যটাগরির আরো খবর..