× Banner
সর্বশেষ
ইতিহাস থেকে শিক্ষা নিয়ে সুষ্ঠু নির্বাচন ও সুশাসনের সঠিক পথ নির্ধারণ সম্ভব -তথ্যমন্ত্রী ব্রাজিল আর্জেন্টিনার খেলার সিডিউল প্রধানমন্ত্রীর সঙ্গে আইএমএফ কর্মকর্তার সাক্ষাৎ বর্ণবাদ নির্মূলে বৈশ্বিক ঐক্যের আহ্বান জানালো বাংলাদেশ এবার সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ঝটিকা সফর! ভিডিও কলেই হাজিরা খাতা তলব কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত, নিহত অন্তত ৩৪ ইরান যুদ্ধ ও বৈশ্বিক তেলের দাম বৃদ্ধি, বাংলাদেশের ওপর সম্ভাব্য প্রভাব টানা ৭ দিনের ছুটি শেষে আজ খুলছে সকল অফিস আজ মঙ্গলবার (২৪ মার্চ) রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (২৪ মার্চ) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে

ইউক্রেনে এএফপি’র সাংবাদিক নিহত

Ovi Pandey
হালনাগাদ: বুধবার, ১০ মে, ২০২৩
afp photo jurnalist

ইউক্রেনের পূর্বাঞ্চলে এএফপি’র ভিডিও সাংবাদিক আরমান সল্ডিন নিহত হয়েছেন। চাসিভ ইয়ারের কাছে মঙ্গলবার এক রকেট হামলায় তিনি নিহত হন।

এ ঘটনার প্রত্যক্ষদর্শী এএফপি’র সাংবাদিকরা এ কথা জানিয়েছেন।

গত কয়েকমাস ধরে ইউক্রেনের পূর্বাঞ্চলে যুদ্ধের মূল কেন্দ্র বাখুমুতের কাছে বিকেল ৪টা ৩০ মিনিটে রকেটের আঘাতে সোল্ডিন নিহত হন। এএফপি’র এক দল সাংবাদিক ওই সময়ে ইউক্রেনের সৈন্যদের সঙ্গে ছিলেন। সে সময়ে সোল্ডিন (৩২) যেখানে শুয়ে ছিলেন তার কাছেই রকেট আঘাত হানলে তিনি প্রাণ হারান। তবে বাদবাকী সাংবাদিক অক্ষত রয়েছেন। এএফপি চেয়ারম্যান ফেব্রিস ফ্রাইস বলেছেন, আরমানকে হারিয়ে পুরো সংস্থা বিধ্বস্ত। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রো সোল্ডিনের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তার সাহসের প্রশংসা করেন।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এক বিবৃতিতে সোল্ডিনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছে, পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের কাছে চাসিভ ইয়ারে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনি নিহত হয়েছেন। তিনি বিশ্বকে সত্য জানাতে তার জীবন উৎসর্গ করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। সারাজেভোতে জন্ম নেয়া সোল্ডিন ফরাসী নাগরিক। এএফপি’র রোম ব্যুরোতে ২০১৫ সালে কাজ শুরু করেন। তিনি গত সেপ্টেম্বর থেকে ইউক্রেনে ছিলেন। দলকে নেতৃত্ব দেয়ার পাশাপাশি তিনি পূর্ব ও দক্ষিণের যুদ্ধ ক্ষেত্রগুলোতে নিয়মিতই আসা যাওয়া করতেন।


এ ক্যটাগরির আরো খবর..