ইউএনও’র ওপর হামলা: আওয়ামী লীগ নেতা শাকির আহমেদ টোকন গ্রেফতার

ইউএনও’র ওপর হামলা: আওয়ামী লীগ নেতা শাকির আহমেদ টোকন গ্রেফতার

ফরিদপুরের মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও গাড়ি ভাংচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাকির আহমেদ ওরফে টোকনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ মে) বেলা ১১টার দিকে ডুমাইন বাজার এলাকা থেকে শাকিল আহমেদকে গ্রেফতার করা হয়। মধুখালী থানার ওসি শহিদুল ইসলাম বলেন, শাকির আহমেদের নাম এজাহারে ছিল না। তদন্তে তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

এ ছাড়া সোমবার (৮ মে) রাত ৩টার দিকে পাশের মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রায়নগর এলাকা থেকে গ্রেফতার করা হয় মো. রেজা ও ওয়াসিম বিশ্বাসকে।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা চম্পক কুমার বড়ুয়া বলেন, নতুন করে গ্রেফতার হওয়া মো. রেজা ও ওয়াসিম বিশ্বাসকে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।