× Banner
সর্বশেষ
দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী হাতিয়ায় নৌযোগাযোগ উন্নয়নে নতুন ফেরি সংযোজনসহ অবকাঠামো উন্নয়নের উদ্যোগ -নৌপরিবহন প্রতিমন্ত্রী দিনাজপুরে চড়ারহাট থেকে নওদাপাড়া পর্যন্ত পাকা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রী ঠাকুরগাঁওয়ে পুরোহিতের বিরুদ্ধে মন্দিরের জমি দখলসহ নানা অভিযোগে সংবাদ সম্মেলন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শরিয়তপুরের জাজিরায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে আহত ১৫ ইলিশ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে -এ্যানি  তিন বছর পর উপ-স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা সেবা শুরু সরকারি জলমহাল ইজারায় প্রকৃত জেলেদের স্বার্থ সংরক্ষণ করা হবে -ভূমিমন্ত্রী তরুণীর সাথে যুবকের ছবি ভাইরাল, সমালোচনার ঝড়! বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে সংসদের ভেতরে এবং বাইরেও জামায়াতে ইসলামীর সংগ্রাম চলবে

ইইউ চিংড়ি রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল

admin
হালনাগাদ: শুক্রবার, ১৮ ডিসেম্বর, ২০১৫

স্টাফ ‍রিপোর্টার: বাংলাদেশের চিংড়ি ইউরোপের বাজারে  প্রবেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।

ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) পার্লামেন্ট চলতি মাসের শুরুতে হিমায়িত চিংড়ি আমদানির উপর সতর্কতা তুলে নেওয়ায় সেখানে চিংড়ি প্রবেশে আর বাধা থাকছে না।

এর ফলে বাধ্যতামূলক পরীক্ষা ছাড়াই ইউরোপের বাজারে হিমায়িত চিংড়ি রপ্তানি করতে পারবেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

গত বছরের ১৬ নভেম্বর বাংলাদেশ থেকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশে রপ্তানি করা চিংড়ি মাছ ও মাছ-জাত পণ্যের ২০ শতাংশ বাধ্যতামূলক পরীক্ষার সিদ্ধান্ত আরোপ করা হয়। এতে চিংড়ি রপ্তানি কমে যায়।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ থেকে ইউরোপে পাঠানো মিঠা পানির গলদা চিংড়ির বেশির ভাগ চালানে নিষিদ্ধ অ্যান্টিবায়োটিক নাইট্রোফিউরান পাওয়া যায়। ইউরোপে প্রবেশে বন্দরে চিংড়ির চালান আটক করা হয়।

বাংলাদেশের গলদা চিংড়ি ব্রিটেনের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হয়। চিংড়ির খোসা ও মাছ পৃথকভাবে পরীক্ষা করে মাছে  নাইট্রোফিউরানের অস্তিত্ব পাওয়া যায়নি। খোসার উঁচুস্তরে নাইট্রোফিউরান পাওয়া যায়। পরীক্ষায় প্রতীয়মান হয় যে, গলদা চিংড়ি প্রাকৃতিকভাবেই দেহের মধ্যে নাইট্রোফিউরান তৈরি করে এবং তা খোসার মধ্যে সঞ্চিত থাকে। নেদারল্যান্ডসের এক বিখ্যাত বিশ্ববিদ্যালয় স্বাধীনভাবে গলদা, বাগদা ও কাঁকড়ার ওপর পরীক্ষা চালিয়ে একই ফল পায়।

ফলে ইইউ তাদের আরোপিত সতর্কতা প্রত্যাহার করে নেয়।


এ ক্যটাগরির আরো খবর..