× Banner
সর্বশেষ
দুবাই প্রবাসী শাকিব উদ্দিন হাজারো প্রবাসীর স্বপ্নদ্রষ্টা, অনুপ্রেরণা পরিচ্ছন্ন, মশামুক্ত ও সবুজ ঢাকা গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই বরদাশত করা হবে না: পার্বত্য মন্ত্রী গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতির বোনের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক প্রকাশ উৎসাহের সঙ্গে কাজ করে ৬ মাসে দৃশ্যমান অগ্রগতির আহ্বান বিমান মন্ত্রীর   শ্যামনগর প্রেসক্লাব সভাপতির ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন সাত কর্মদিবসের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধের নির্দেশ মন্ত্রীর পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী দরিদ্রদের উৎসবের আনন্দ বাড়াতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান পার্বত্য মন্ত্রীর জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতায় আলজেরিয়ার সমর্থন

ডেস্ক

ইংল্যান্ড ও বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দিল ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
bd english cricket

ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেট সিরিজে অংশ নিতে ঢাকায় আসা ইংল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন।

সংবর্ধনা অনুষ্ঠানে দুই দলের ক্রিকেটার ছাড়াও অংশ নেন উভয় দলের টেকনিক্যাল ও কোচিং স্টাফরা। আগত অতিথিদের দূতাবাসে স্বাগত জানান ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার জাভেদ প্যাটেল।

এ সময় তিনি বলেন,‘ব্রিটিশ দূতাবাসে ওয়ানডে ও টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডও বাংলাদেশ ক্রিকেট দলকে দেখে আমি আনন্দিত। আশা করি দুই দলের মধ্যে একটি রোমঞ্চকর সিরিজ অনুষ্ঠিত হবে। এই ক্রিকেট সিরিজ বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে অটুট বন্ধুত্ব উদযাপনের আরেকটি সুযোগ।’

সর্বশেষ ২০১৬ সালে দ্বিপাক্ষিক সিরিজের পর  প্রথমবার   বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। এবার ঢাকা ও চট্টগ্রামে দুই দলের মধ্যে অনুষ্ঠিত হবে তিনটি করে ওয়ানডে  টি টোয়েন্টি ম্যাচ।


এ ক্যটাগরির আরো খবর..