× Banner
সর্বশেষ
মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ডেস্ক

ইংলিশ দলে ফিরলেন রাহিম স্টারলিং

Ovi Pandey
হালনাগাদ: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২
rahim starling

চলতি কাতার বিশ্বকাপে ইংল্যান্ড ফুটবল দলের গুরুত্বপূর্ণ সদস্য রাহিম স্টার্লিং। ইতোমধ্যে গ্রুপ পর্বের দুই ম্যাচে মাঠে নেমে একটি গোল করেছেন তিনি। তবে নিজ দেশের বাসায় ডাকাতির খবর জানতে পেরে কাতারে অবস্থানরত দল ছেড়ে ইংল্যান্ডে ফিরে যান চেলসির এই ফরোয়ার্ড। সেখানে পরিবারের সঙ্গে কয়েকদিন সময় কাটিয়ে স্বস্তি নিয়ে আবারও বিশ্বকাপে দলের সঙ্গে যোগ দিচ্ছেন এই ইংলিশ ফরোয়ার্ড।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ইংল্যান্ড ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) এক বিবৃতিতে এই খবর দিয়েছে। বিবৃতিতে তারা বলেছে, ‘পারিবারিক ঝামেলার কারণে চেলসি ফরোয়ার্ড সাময়িকভাবে চলে গিয়েছিল। এখন তিনি আবারও দলের সঙ্গে যোগ দেবেন। আশা করা হচ্ছে ফ্রান্সের সঙ্গে কোয়ার্টার ফাইনালের আগের দিন শুক্রবার তিনি আল ওয়াকরায় স্কোয়াডের সঙ্গে থাকবেন তিনি।’

আগামী ১০ ডিসেম্বর ফ্রান্সের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড দল। এই ম্যাচের আগেরদিন শুক্রবার ইংল্যান্ড স্কোয়াডে যোগ দেবেন স্টার্লিং।

প্রসঙ্গত, শেষ ষোলোর ম্যাচে সেনেগালের বিপক্ষে ম্যাচের দিন স্টার্লিং জানতে পারেন, তার সারের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ওই দিনই চলে যান দেশে। ওই সময় বাসায় ছিলেন তার বান্ধবী ও সন্তানরা। তাদের জন্য উদ্বেগের শেষ ছিল না তার। তাকে ছাড়া ম্যাচ খেলতে নেমেও ৩-০ গোলের জয় পায় থ্রি লায়নরা।


এ ক্যটাগরির আরো খবর..