× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

ইংলিশ চ্যাম্পিয়নদের মুখোমুখি বার্সা

admin
হালনাগাদ: বুধবার, ৩ আগস্ট, ২০১৬

ক্রীড়া ডেস্ক: বার্সেলোনা জয় দিয়েই এবারের প্রাক-মৌসুম শুরু করেছে। স্প্যানিশ জায়ান্টরা ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে গত শনিবার সেল্টিককে হারায় ৩-১ গোলে।

আজ রাতে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে লুইস এনরিকের দল, প্রতিপক্ষ গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লেস্টার সিটি।

সুইডেনের সোলনা ফ্রেন্ডস অ্যারেনায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২টায়। সরাসরি দেখাবে সনি ইএসপিএন।

সেল্টিকের বিপক্ষে বার্সা তরুণদের নিয়ে মাঠে নামলেও দলে ছিলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। তারা কেউই অবশ্য গোল করতে পারেননি। আজ লেস্টারের বিপক্ষে মাঠে নামতে পারেন আরো দুই সিনিয়র খেলোয়াড়- হাভিয়ের মাশচেরানো ও সার্জিও বুস্কেটস।

গত মৌসুমে ক্লাবের ১৩৮ বছরের ইতিহাসে প্রথমবারের মতো লিগ শিরোপা জেতা লেস্টার অবশ্য ভালো অবস্থায় নেই। প্রাক-মৌসুমে নিজেদের সর্বশেষ ম্যাচে পিএসজির কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা। এবার বার্সার সামনেও তাদের বড় পরীক্ষাই দিতে হবে।

এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল বার্সা-লেস্টার। ২০০৩ সালের সেই প্রীতি ম্যাচে লুইস এনরিকের নেতৃত্বাধীন বার্সা লেস্টারকে হারিয়েছিল ১-০ গোলে। একমাত্র গোলটি করেছিলেন হাভিয়ের স্যাভিওলা।


এ ক্যটাগরির আরো খবর..