× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি

ইঁদুর মারার ঔষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

Brinda Chowdhury
হালনাগাদ: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর, ২০২২
ঔষুধ খেয়ে গৃহবধূর আত্মহত্যা

ফরিদপুরের বোয়ালমারীতে ফিরোজা বেগম (৪০) নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম চার সন্তানের জননী এবং উপজেলার গুনবহা ইউনিয়নের হরিহরনগর গ্রামের রফিক মোল্যার স্ত্রী।

নিহতের ছোট মেয়ে শামীমা বলেন, মা মানসিক রোগে ভুগছিলেন। শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি ইঁদুর মারার ঔষধ খান। বিষয়টি টের পেয়ে সাথে সাথে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সোয়া ১০টায় মারা যান।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. অতসী বিশ্বাস মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই রোগীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক এবং লাশ উদ্ধারকারী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..