মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির শনিবার নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়।
তফসিল নিম্নরুপ, আগামী ০৯.০৪.২০১৯ ইং হতে ১১-০৪-২০১৯ ইং তারিখ পর্যন্ত প্রধান শিক্ষক বরাবর মনোনয়নপত্র বিতরন, গ্রহন, জমাদান। প্রধান শিক্ষক ও প্রিজাইডিং অফিসার কতৃক ১২-০৪-২০১৯ইং তারিখে মনোনয়ন পত্র বাছাই, ও বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ। মনোনয়ন পত্র প্রত্যাহার ১৩-০৪-২০১৯ ইং তারিখে। প্রধান শিক্ষক ও প্রিজাইডিং অফিসার কতৃক ১৩-০৪-২০১৯ইং তারিখে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ।
আগামী ২৩-০৪-২০১৯ ইং তারিখে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন। এই নির্বাচনী তফসিল ঘোষনা করেন মধুখালী উপজেলা একাডেমিক সুপারভাইজার ও প্রিজাইডিং অফিসার রাশেদুল ইসলাম এবং আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোল্যা মোঃ হাফিজুর রহমান প্রমুখ।