আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন যারা

আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করবেন যারা

মধুখালী প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার ১০নং আড়পাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন এই বছর ২০২২ইং সনের মধ্যে নির্বাচন হবে বলে ভোটার ও প্রার্থীরা ইউনিয়নের হাটে-বাজারে পথে-ঘাটে আলোচনা শুরু করে দিয়েছেন কে হবেন এই ইউনিয়নের চেয়ারম্যান।

ভোটারের ও জনমত জরীপে জানা যায় বর্তমান চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, সাবেক চেয়ারম্যান মোঃ বদরুজ্জামান বাবু ও বিগত নির্বাচনে যিনি নির্বাচন করেছিলেন তিনি মোঃ সাদিকুর রহমান মোল্যা সাজ্জাদ ও কাজী মাসুম হোসেন এরাতো আছেন।

এরা ছাড়া আরও নতুন মুখ নির্বাচনে আসছে তারা হলেন আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু , যুগ্ন সাধারন সম্পাদক মোঃ হান্নান মোল্যা, ইসলামী আন্দোলন চরমোনাই, মধুখালী উপজেলা শাখার সাধারন সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম মন্ডল, আড়পাড়া উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য মৃধা মোঃ নাজিরুল ইসলাম নান্নু, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ওবায়দুর রহমান চঞ্চল, সমাজসেবক মোঃ ইনামূল মিয়া। এ ছাড়া আরও নতুন মুখ আসতে পারে।

পরিশেষে আড়পাড়া ইউনিয়নের জনগন ও ভোটাররা নির্বাচনের মেয়াদ শেষে নিদিষ্ট সময়ে নির্বাচন হওয়ার জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান নির্বাচন কমিশনার ও মধুখালী উপজেলা নির্বাচন অফিসারের নিকট জোরালো দাবী রাখেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।