× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

নিউজ ডেস্ক

ফরিদপুরের সালথায় পরীক্ষামূলক নাবী পাটবীজ চাষে সফলতা

admin
হালনাগাদ: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
ফরিদপুরের সালথায় পরীক্ষামূলক নাবী পাটবীজ চাষে সফলতা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় পরীক্ষামূলক নাবী পাটবীজ চাষে সফলতা অর্জন করেছে কৃষকেরা। উপজেলার বিভিন্ন স্থানে নাবী পাট বীজ ঘরে তোলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন কয়েকজন কৃষক।

বিদেশি পাট বীজ কিনে প্রতারিত না হয়ে স্থানীয় কৃষকদের উৎপাদিত দেশীয় বিজেআরআই ৮(রবি-১) বীজের মাধ্যমে পাট আবাদ করার পরামর্শ দিচ্ছেন পাট অধিদপ্তরের মাঠ পযার্য়ের কর্মকর্তাগণ।

জানা যায়, ২০১৬ সাল থেকে দেশী বীজ দিয়ে পাট চাষ করে কৃষক লাভবান হবার পর দেশী বীজের সংরক্ষণ, উৎপাদন ও বিতরণের ওপর জোর দিয়েছেন পাট অধিদপ্তর। বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন স¤প্রসারিত হলে পাটবীজে আমদানি নির্ভরতা শূন্যের কোঠায় নেমে আসবে বলে মত কৃষিবিদদের।

এরই ধারাবাহিকতায়, “উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ প্রকল্প ফরিদপুর জেলার সালথা উপজেলায় নাবী পাট বীজ প্রকল্প না থাকায় অত্র উপজেলায় উপ সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী পাশ্ববর্তী ২টি উপজেলার সহযোগিতায় পরীক্ষা মুলক ভাবে ১০ একর জমিতে ৫০ জন চাষীর মাঝে নাবী পাট বীজ বিতরণ করেন কয়েক মাস আগে।

ভাওয়াল গ্রামের চাষী ইলিয়াছ মোল্যা ও বারখাদিয়া গ্রামের আবুল হাসান বলেন, উপজেলা পাট অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী এবছর নাবী পাটবীজের চাষ করেছি। তারা নিয়মিত খোঁজ-খবর রেখেছেন। দিয়েছেন সার কীটনাশক, প্রয়োজনীয় কৃষি উপকরণ ও প্রয়োজনীয় পরামর্শ। বর্তমানে ঘরে তুলা হচ্ছে কালো রংয়ের নাবী পাটের বীজ। পাটের বীজের ফলন ভালো হওয়ায় কৃষকদের মূখে হাসি ফুটে উঠেছে। যা ইতিপূর্বে সালথায় লক্ষ্য করা যায়নি।

সালথা উপজেলার উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল বারী বলেন, উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং স¤প্রসারণ প্রকল্প ফরিদপুর জেলার সালথা উপজেলায় নাবী পাট বীজ প্রকল্প না থাকায় আমি পরীক্ষমূলক ভাবে পাট চাষ করার উদ্যোগ গ্রহণ করি। এবার ফলন ভালো হয়েছে। এপর্যন্ত আড়াইশত কেজি বীজ সংগ্রহ করা হয়েছে।

তাই পাট অধিদপ্তরের কাছে আবেদন করা হয়েছে যাতে আগামী বছর এ উপজেলায় নাবী পাট বীজ করার জন্য বাজেট দেন।


এ ক্যটাগরির আরো খবর..