আড়পাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মধ্যে ত্রান বিতরন

মোঃ সহিদুল ইসলাম মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশ সরকারের ত্রান তহবিল থেকে আজ সোমবার ফরিদপুর জেলার মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নে বন্যায় ক্ষতি গ্রস্থ মানুষের মধ্যে ৫৪ টি পরিবারের জন্য ৩০ কেজি করে চাউল আড়পাড়া ইউনিয়ন পরিষদ অস্থায়ী ভবনে বিতরন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান(বাচ্চু), উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোস্তফা মনোয়ার, মধুখালী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল হক (বকু), উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সোহরাব হোসেন, মধুখালী উপজেলা ট্যাক অফিসারের দায়িত্বে সহকারী পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান,উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান (মুরাদ), উপজেলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মোর্শেদা আক্তার (মিনা)।

উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মোঃ আতিয়ার রহমান, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মোল্যা, উপজেলা নির্বাহী অফিসের প্রসেস সার্ভেয়ার মোঃ গোলাম মোস্তফা, ইউ.পি.সদস্য ও সদস্যা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্রামপুলিশ বৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।