মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে -জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছে। বলেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

আজ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

ফরহাদ হোসেন বলেন, মুক্তিযুদ্ধের বিরোধিতাকারীরা  প্রতিনিয়ত এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। তারাই  বঙ্গবন্ধুকে হত্যা করেছে। তারা এখনো সক্রিয়। তাই তাদের বিরুদ্ধে সকলকে সতর্ক থাকতে হবে।

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান মোঃ সোহরাব হোসাইন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।