× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আসুস বাজারে এনেছে গেমিং ল্যাপটপ

admin
হালনাগাদ: রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

বিজ্ঞান ও প্রযুক্তি: আসুস বাজারে একটি গেমিং ল্যাপটপ নিয়ে এসেছে। ল্যাপটপটির মডেল আর ৫১০ জেএক্স।

গেমারদের জন্য বিশেষভাবে তৈরি এই ল্যাপটপটিতে আছে ১৫.৬ ইঞ্চির এফএইচডি এলইডি ব্যাকলিট স্লিম অ্যান্টি গ্লেয়ার ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১৯২০x১০৮০ পিক্সেল। ল্যাপটপটির ওজন মাত্র ২.৪৫ কিলোগ্রাম। এটির ব্যাটারি ৪ সেলের। এটির পুরুত্ব ৩৮০x২৫১x৩১.৭ মিলিমিটার।

ল্যাপটপটিতে আছে ২.৬ গিগাহার্টজের কোর আই ৭ ফোর্থ জেনারেশন প্রসেসর। র‌্যাম আছে ৪ জিবি। এতে ডির‌্যাম ডিডিআর ৩ ফোরজি র‌্যাম ব্যবহার করা হয়েছে। এটির হার্ডডিস্ক ১ টেরাবাইট।

গেমিং ল্যাপটপটিতে এনভিডিয়ার জিওফোর্স জিটিক্স ৯৫০এম গ্রাফিক্স কার্ড ব্যবহার করা হয়েছে। গ্রাফিক্স মেমোরি ২ জিবি।

উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম চালিত এই ল্যাপটপটি ভারতের বাজারে মূল্য ৬৯ হাজার ৯৯০ রুপি। ভ্যাট ও ট্যাক্স বাদে বাংলাদেশী টাকায় ৭৯ হাজার ৩৬৪ টাকা।

ল্যাপটপটিতে ইউএসবি ৩.০ পোর্ট, ভিজিএ পোট এবং এইচডিএম আই পোর্ট রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..