আসুসের স্মার্টফোন জোনফোন এখন দেশে

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: আসুসের স্মার্টফোন জোনফোন এখন দেশেই পাওয়া যাবে। আগামীকাল থেকে ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কনফারেন্স সেন্টারে শুরু হওয়া স্মার্টফোন মেলায় আনুষ্ঠানিকভাবে ফোনগুলো প্রদর্শন করা হবে। দেশে জেনফোনের একমাত্র পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড।

শুরুতে দেশের বাজারে ৬টি মডেলে আসুসের জেনফোন পাওয়া যাবে। এসব মডেলগুলোর মধ্যে আছে, জেনফোন ২, জেনফোন ২ ডিলাক্স, জেনফোন লেজার এর ৩ টি মডেল এবং জেনফোন সেলফি।

আসুসের জেনফোনগুলোর মেমোরি ৪ ‍জিবির। এতে আছে ইন্টেল আর কোয়ালকমের ৬৪ বিটের প্রসেসর।

ফোনগুলোতে পিক্সেল-মাস্টার টেকনোলজির ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফলে এতে কোনো ফ্ল্যাশ ছাড়াই অন্ধকারেও ছবি তোলা যাবে।

জেনফোনের আরেকটি দারুণ ফিচার জেন-ইউআই। এর মাধ্যমে ব্যবহারকারী খুব সহজেই ফোনের লঞ্চার, থিম কিংবা আইকন পছন্দ মত পরিবর্তন করতে পারবেন। ফোনটিতে জেন মোশন, স্ন্যাপ ভিউ, ট্রেন্ড মাইক্রো সিকিউরিটি সহ আরও অনেক ফিচার এতে যোগ করেছে।

আসুস মোবাইল বাংলাদেশের প্রডাক্ট ম্যানেজার হান্টার হিসে বলেন, ‘বাংলাদেশ আর আসুস উভয়ের জন্যই এটি নিঃসন্দেহে একটি আনন্দের মুহূর্ত। বাংলাদেশে গ্লোবাল ব্র্যান্ডের সাথে জেনফোনের সূচনার সাথে সাথে ক্রেতাদের জন্য সর্বাধুনিক সার্ভিস সেন্টার চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।