আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি- স্বাস্থ্য উপদেষ্টা

আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি- স্বাস্থ্য উপদেষ্টা

আজ সোমবার (২৮ জুলাই ২০২৫) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্বরণ অনুষ্ঠানে স্বাস্থ্যকর্মীদের নিয়ে স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত হয় ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান।

অনুষ্ঠানে শুরুতেই জুলাই গণ অভ্যূত্থানে স্বাস্থ্য কর্মীদের ভূমিকা নিয়ে ডকুমেন্টারি প্রদর্শিত হয়।

প্রধান অতিথি স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বক্তব্যে বলেন, “ বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ—সবই আমাদের ইতিহাসের গর্ব। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছি আমাদের অসংখ্য ছাত্র জনতাকে। তাদের এই অপরিমেয় আত্মত্যাগ আমাদের ভুলে গেলে চলবে না।”

মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দূর্ঘটনা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা যথাযথ চিকিৎসার নিশিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট একমাত্র তার পরিবারই বোঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলছেন।

স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, “আমি প্রার্থনা করি, আর কোনো বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে। আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।”

অনুষ্ঠানে প্রদর্শিত বিশেষ ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, “জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে আমাদের চিকিৎসকরা দিনরাত ঝুঁকি নিয়ে চিকিৎসা সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনও ভুলবে না।” স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।