× Banner
সর্বশেষ
জাতীয় চিড়িয়াখানায় আকস্মিক পরিদর্শনে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ১২ শিশুর প্রাণ গেল, মোট মৃত্যু ৪৫১ জনদুর্ভোগ কমাতে চন্দ্রগঞ্জকে উপজেলায় উন্নীত করা হয়েছে – পানি সম্পদ মন্ত্রী পাইকগাছায় ফুটবলে চলার সাথী ; দড়ি টনায় হাঁটার সাথী চ্যাম্পিয়ন  পাইকগাছা জিরো পয়েন্টে সড়ক প্রশস্তকরণে বড় বাধা বৈদ্যুতিক খুঁটি, বাড়ছে জনদুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা ভারতীয় ভিসায় নিষেধাজ্ঞা বহাল স্থবির ভ্রমন খাত বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক  নতুন প্রজন্মকে সুস্থ ও সচেতনভাবে গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য – ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ধর্মীয় ও ভাষাগত গোষ্ঠী বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ -তথ্যমন্ত্রী সেবার নামে হয়রানি এবং অপচিকিৎসা থেকে বিরত থাকতে হবে -ভূমি প্রতিমন্ত্রী

আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে সেনাবাহিনীকে চায়

admin
হালনাগাদ: শুক্রবার, ২ সেপ্টেম্বর, ২০১৬

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর তত্বাবধান চেয়েছেন আসামের মুখ্যমন্ত্রী  ও বিজেপি নেতা সর্বানন্দ সোনওয়াল বাংলাদেশের সঙ্গে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে। এ জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।

চলতি বছরের প্রথমদিকে আসাম বিধানসভা নির্বাচনের আগে বাংলাদেশ-আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংও ওই সময় আগামী দুই বছরের মধ্যে এই বেড়া নির্মাণের ঘোষণা দিয়েছিলেন।

বৃহস্পতিবার সোনওয়াল জানান, ভারত-পাকিস্তান সীমান্তে যেভাবে বেড়া নির্মাণ করা হয়েছে, সেই আদলেই তিনি চাইছেন সেভাবেই যেন বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হয়।

তিনি বলেন, বর্তমানে যে বেড়াটি রয়েছে তার গুনগত মাণ পরীক্ষা করতে হবে। ভারতীয় সেনাবাহিনীর তত্বাবধানে ইন্দো-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আমি কেন্দ্রের কাছে চিঠি লিখেছি। চোরাকারবারি ও অবৈধ প্রবেশকারীদের ঠেকাতে আমাদের মজবুত বেড়া নির্মাণ করতে হবে।’

প্রসঙ্গত, ভারত-বাংলাদেশ সীমান্তের দৈর্ঘ্য ৪ হাজার ৯৬ কিলোমিটার৷ এর মধ্যে আসাম-বাংলাদেশের সীমান্ত ২৬৩ কিলোমিটার৷ এর মধ্যে আবার ৪০ কিলোমিটারে কাঁটাতারের বেড়া লাগানো হয়নি। এটাই অনুপ্রবেশকারীদের প্রবেশ পথ বলে মনে করছে আসাম সরকার৷


এ ক্যটাগরির আরো খবর..