× Banner
সর্বশেষ
বজ্রাঘাতজনিত প্রাণহানি কমাতে সচেতনতা ও প্রযুক্তিনির্ভর কার্যক্রম বাস্তবায়ন করছে সরকার ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ আইনে নাই, শুধু অনুরোধ করা যায় – স্বরাষ্ট্রমন্ত্রী বেনাপোলে বিজিবি অভিযানে চোরাচালান পণ্য আটক  গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গে মৃত্যু ৮ পুলিশকে জনবান্ধব বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি – স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদে‌শিদের জন্য মরিশাসের বন্ধ শ্রমবাজার পুনরায় চালু হতে যাচ্ছে ১০০ দিনে ৬০৫ খুন, ১৯৬ অপহরণ, সংসদে রুমিন ফারহানার ক্ষোভ বাজেট বাস্তবায়ন ও ককাস গঠনে চিফ হুইপের সঙ্গে মার্কিন কর্মকর্তার সাক্ষাৎ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী অ্যাক্রেডিটেশন দেশের শিল্পখাতকে বৈশ্বিক প্রতিযোগিতায় টিকিয়ে রাখার শক্তিশালী হাতিয়ার – প্রধানমন্ত্রী

ডেস্ক

আসন্ন জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পরিকল্পনা নেই -ইসি

Brinda Chowdhury
হালনাগাদ: সোমবার, ৭ আগস্ট, ২০২৩
ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার পরিকল্পনা নেই

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসিয়ে পর্যবেক্ষণ করার কোনো পরিকল্পনা নেই। বলেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর ও রাশেদা সুলতানা।

রোববার (৬ আগস্ট) নির্বাচন ভবনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর পরিকল্পনার বিষয়ে জানতে চাইলে তিনি এ ইঙ্গিত দেন।

মো. আলমগীর বলেন, ‘এটা নিয়ে আমাদের মধ্যে খুব বেশি আলোচনা হয়নি। কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। কারণ আপনারা জানেন ৩০০টি আসনে প্রায় চারলাখ কেন্দ্র রয়েছে। সেগুলোর মধ্যে বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকতে পারে। এতগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পর্যবেক্ষণ করা কঠিন।’

মো. আলমগীর আরও বলেন, ‘সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে আমরা বিশেষ ব্যবস্থা করব। আমি বলতে চাইছি, আমরা ওই কেন্দ্রগুলোতে আরও আইন প্রয়োগকারী সদস্য নিয়োগ করতে যাচ্ছি। সব দল নির্বাচনে অংশ নিলে এমনিতেই ভারসাম্যপূর্ণ পরিবেশ বিরাজ করবে। তারা (দলগুলো) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চেয়ে শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেন। কারণ, তারা জানে নির্বাচনে পরিস্থিতির অবনতি হলে বা পরিস্থিতি খারাপ হলে তারাই ক্ষতিগ্রস্ত হবেন।’

অন্যদিকে, নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেন, ‘আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন সিসিটিভি ব্যবহার করবে না। রোববার রাজধানীর আগারগাঁওয়ে তার নির্বাচন কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাশেদা সুলতানা বলেন, ‘নির্বাচনে সিসিটিভি ব্যবহারের কোনো আইনি বাধ্যবাধকতা নেই। তাই কমিশন ক্যামেরা ব্যবহার করতে বাধ্য নয়।


এ ক্যটাগরির আরো খবর..