× Banner
সর্বশেষ
প্রবাসীবান্ধব সেবা নিশ্চিত ও অনিয়ম রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণের আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর বিএনপি প্রার্থীর আবেদনে বাগেরহাট -১ আসনের ভোট পুনর্গণনার নির্দেশ জ্বালানি সাশ্রয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা জারি বদলিতে তদবির বন্ধ, সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম চালুর নির্দেশ শিক্ষামন্ত্রীর নিরাপদ ঈদযাত্রায় সর্বোচ্চ প্রস্তুতি, চাঁদাবাজি ও অতিরিক্ত ভাড়া রোধে কঠোর পদক্ষেপ প্রধানমন্ত্রীর বিদেশযাত্রা এবং দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে আনুষ্ঠানিক প্রটোকল নির্ধারণ সঠিক, নির্ভুল ও দায়িত্বশীল তথ্য পরিবেশন নিশ্চিত করতে হবে -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কোটালীপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাস ভূমি গড়ে তুলবো -এস এম জিলানী বেগম খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ২০২৬ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতার ভিত্তি তৈরি করেছিলেন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান

ডেস্ক

আসছে ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ, টিকেটের সর্বনিম্ন মূল্য ১৫৭০০ টাকা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
শুরু হচ্ছে এশিয়া কাপ

আসছে ৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়া কাপ। আফগানিস্তান ও হংকংয়ের ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের টুর্নামেন্টের। তবে দর্শকরা অপেক্ষায় রয়েছে ১৪ সেপ্টেম্বরের ভারত ও পাকিস্তান ম্যাচের জন্য। টিকেটের মূল্য ৪৭৫ দিরহাম। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর এই প্রথম মুখোমুখি হতে যাচ্ছে দুই দল। এরই মধ্যে এশিয়া কাপের টিকিট বিক্রি শুরু করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

এশিয়া কাপের মূল আকর্ষণ থাকে ভারত-পাকিস্তান ম্যাচ। সেই ম্যাচকে কেন্দ্র করেই টুর্নামেন্টের উত্তাপ বৃদ্ধি পায়। এবারও সেই একই আবহ। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত ঘোষণা দিয়েছিল, পাকিস্তানের সঙ্গে আর খেলবে না তারা। তবে এশিয়া কাপে একই গ্রুপে পড়ায় বাধ্য হয়েই মুখোমুখি হতে হচ্ছে তাদের।

এবারের এশিয়া কাপের টিকিট বিক্রির জন্য পোর্টাল খুলেছে এসিসি। এসিসির বিজ্ঞপ্তি অনুসারে, টিকিট বুক করার সময় ভক্তরা তিনটি ভিন্ন প্যাকেজ থেকে টিকিট বেছে নিতে পারবেন।

প্রথম প্যাকেজের মূল্য ৪৭৫ দিরহাম। যা বাংলাদেশি অর্থে দাঁড়ায় ১৫ হাজার ৭০০ টাকা। এই প্যাকেজে থাকছে গ্রুপ ‘এ’ গ্রুপের ম্যাচের টিকিট। আর এই গ্রুপেই রয়েছে ভারত ও পাকিস্তান। ফলে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচ মাঠে বসে দেখতে হলে একজনকে কমপক্ষে ১৫ হাজার ৭০০ টাকা খরচ করতে হবে।

প্যাকেজ ২-এ রয়েছে সুপার ফোরের ম্যাচের টিকিট। এ প্যাকেজের সবচেয়ে কম দাবি টিকিট ৫২৫ দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭৪০০ টাকা)।

আর প্যাকেজ ৩ এমনভাবে তৈরি করা হয়েছে যেন সমর্থকরা দুটি সুপার চার ম্যাচের পাশাপাশি ফাইনালও দেখার সুযোগ পায়। এই প্যাকেজে টিকিটের পাশাপাশি আলাদা করে ম্যাচ টিকিটও কিনতে পারবে দর্শকরা। এই প্যাকেজের সবচেয়ে কম দামি টিকিট ৫২৫ দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭হাজার ৪০০ টাকা।

এছাড়াও, কিছুদিন পর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম এবং আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের বক্স অফিসেও টিকিট পাওয়া যাবে।


এ ক্যটাগরির আরো খবর..