× Banner
সর্বশেষ
৩ মে থেকে সারা দেশে হামের টিকা -স্বাস্থ্যমন্ত্রী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নতুন পে-স্কেল তীব্র ঝোড়ো হাওয়া-বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আজ রোববার (৫ এপ্রিল) থেকে নতুন সূচিতে চলবে অফিস আজ থেকে ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার আজ রবিবার (৫ এপ্রিল) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৫ এপ্রিল রবিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অবশেষে অনশনরত যুবকের হাত ধরে ঘরে ফিরলো সেই তরুণী ধর্মের ভিত্তিতে বিভাজন নয়, বরং সকলের সম্মিলিত প্রচেষ্টায় উন্নয়ন নিশ্চিত করতে হবে -স্থানীয় সরকার মন্ত্রীর দেশের ৬৪ টি জেলায় ৬৪ টি তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে -তথ্যপ্রতিমন্ত্রী

আসছে ‘ফাইন্ডিং নিমো’র সিক্যুয়েল ‘ফাইন্ডিং ডোরি

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্কঃ ২০১৬ সালকে বলা হচ্ছে হলিউডের সিক্যুয়েল ছবির বছর। বেশ কয়েকটি ব্লকবাস্টার সিরিজের নতুন ছবি মুক্তি পেতে যাচ্ছে এ বছর। আর এই তালিকায় রয়েছে থ্রিডি এনিমেশন ছবিও।

এনিমেশন ছবির দর্শকদের জন্য সুখবর হলো প্রায় ১৩ বছর পর মুক্তি পেতে যাচ্ছে ডিজনির জনপ্রিয় এনিমেশন ছবি ‘ফাইন্ডিং নিমো’র সিক্যুয়েল ‘ফাইন্ডিং ডোরি’। গত বছরই ছবিটি মুক্তি দেয়ার কথা থাকলেও বেশ কয়েকবার পেছানোর পর অবশেষে এ বছরের মাঝামাঝি দিকে ছবিটি মুক্তি দিতে যাচ্ছে ওয়াল্ট ডিজনি পিকচার্স।

এনিমেশন ছবির ইতিহাসে অন্যতম জনপ্রিয় ছবির একটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ‘ফাইন্ডিং নিমো’। সাগরতলের বেশ কয়েকটি মাছ ও তাদের পরিবারের অন্যতম সদস্য নিমোর হারিয়ে যাওয়ার কাহিনীকে কেন্দ্র করে নির্মিত হয়েছিল সেই ছবিটি।

ওই ছবিতে নিমোর বাবাকে সহায়তা করা সেই রেগাল ব্লু ট্যাং মাছের কথা হয়তো সবারই মনে আছে। আর এবার সেই ব্লু ট্যাং মাছের হঠাৎ হারিয়ে যাওয়া ও তার ফিরে আসাকে ঘিরেই গড়ে উঠেছে ফাইন্ডিং ডোরি ছবির কাহিনী।

আগের ছবিটির মতোই অ্যান্ড্রু স্ট্যানটন পরিচালিত ‘ফাইন্ডিং ডোরি’ ছবির ডোরি চরিত্রে কণ্ঠ দিয়েছেন এলেন ডিজেনেরেস। এছাড়াও, ছবিটির অন্যান্য চরিত্রে কণ্ঠ দিয়েছেন আ্যালবার্ট ব্রুকস, ডায়ানে কিটন, এড ও’ নিলসহ আরও অনেকে।

ওয়াল্ট ডিজনি পিকচার্স ও পিক্সার এনিমেশন স্টুডিওস এর যৌথ প্রযোজনায় এবং ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের পরিবেশনায় বিশ্বব্যাপী রূপালি দর্শকদের জন্য ‘ফাইন্ডিং ডোরি’ ছবিটি মুক্তি দেয়া হবে আগামী ১৭ জুন।

তবে এবারের ছবিটি ২০০৩ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার হিট ‘ফাইন্ডিং নিমো’কে ছাড়িয়ে যেতে পারবে কিনা সেটিই এখন দেখার বিষয়।


এ ক্যটাগরির আরো খবর..