আশাশুনিতে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওসি আব্দুস সালামের ত্রাণ বিতরন

আশাশুনিতে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওসি আব্দুস সালামের ত্রাণ বিতরন

মোশাররাফ সাতক্ষীরা: আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সমগ্রী বিতরণ করলেন, আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সালাম। শনিবার রাতে তিনি ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে প্রশাসনের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ কর্মস্থল ছেড়ে নিজ বাড়িতে বসবাস করছেন। এদের মধ্যে নিম্ন আয়ের মানুষের বাড়িতে খাদ্য সংকট দেখা দিয়েছে।

এসব অসহায় মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে ওসি আবদুস সালাম তাদের মাঝে ত্রাণ সমগ্রী বিতরণ করেন। এসময় এসআই হাসানুজ্জামানসহ অন্য অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।