আশাশুনি বুরোঃ আশাশুনিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মাফ্ফারা তাসনীন।
বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমদাদুল হক, যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, ডাঃ ছায়ফুল ইসলাম, মৎস্য কর্মকর্তা সেলিম খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাকী বিল্লাহ, শিক্ষা কর্মকর্তা শামছুন্নাহার মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান প্রমুখ।
আসুন প্লাষ্টিক দুষন বন্ধ করি’ দিবসটির এবারের এ প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তারা বলেন- প্লাষ্টিকের যথেচ্ছা ব্যবহার পরিবেশের উপর মারত্মক প্রভাব ফেলছে। প্লাষ্টিক পচনশীল না বিধায় জমির উর্বরতা নষ্ট করে। এ থেকে পরিত্রান পেতে হলে আমাদের পাটের তৈরি পণ্য ব্যবহারের প্রতি বেশি গুরুত্ব দিতে হবে।
এর আগে ইএনও মাফ্ফারা তাসনীনের নেতৃত্বে দিবসটি উপলক্ষ্যে একটি র্যালি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে একই স্থানে শেষ করে। ক্যাপাশান- আশাশুনিতে বিশ্বপরিবেশ দিবসে র্যালির একাংশ।




