× Banner
সর্বশেষ
জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত অ্যাথলেট শামিমা সাত্তার মিমুর মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক প্রকাশ এখন থেকে প্রতি শনিবার সারা দেশে পরিচ্ছন্নতা কার্যক্রম চলবে – ভূমিমন্ত্রী সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সিদ্ধান্ত জাতীয় সংসদেই হবে – স্বরাষ্ট্রমন্ত্রী ঈদযাত্রায় কোনো ধরনের অনিয়ম পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা- সড়ক পরিবহন মন্ত্রী মেঘনার ভাঙনে অনেক মানুষ নিঃস্ব,৬২ কিলোমিটার বাঁধ নির্মাণের পরিকল্পনা সরকারের – পানিসম্পদ মন্ত্রী ৩০ এপ্রিল পর্যন্ত প্রথম অধিবেশন, রাষ্ট্রপতির ভাষণ নিয়ে আলোচনা ৫০ ঘণ্টা শ্যামনগরে খোলপেটুয়া নদীর ভাঙ্গনরোধে বালু ভর্তি জিও ব্যাগ ডাম্পিং মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান; প্রধান অতিথি জাহান্দার আলী জাহান এমপি ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা করা গেলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না -তথ্যমন্ত্রী ঠাকুরগাঁওয়ে পেঁয়াজ বীজের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

আশাশুনিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

admin
হালনাগাদ: বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

সচ্চিদানন্দদেসদয়, আশাশুনি, সাতক্ষীরাঃ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গায় স্বর্গীয় বাঁশিরাম স্মরণে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুলপোতা কালিমাতা-১ নৌকা ১ম স্থান অধিকার করেছে।

মঙ্গলবার বিকালে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতা দেখতে নৌকায় চড়ে বলুয়া খালে ঘুরে বেড়ান জাতীয় দলের তুখোড় ক্রিকেটার সৌম্যসরকার। মহিষাডাঙ্গা সার্বজনীন দুর্গাপূজা কমিটির ব্যবস্থাপনায় মহিষাডাঙ্গা বলাকা যুব সংঘ কমিটির আয়োজনে মহিষাডাঙ্গা বলুয়া খালে অনুষ্ঠিত প্রতিযোগিতায় কুলপোতা কালিমাতা-১, কুলপোতা কালিমাতা-২, ষষ্ঠ গ্রাম ও সোনাবাদাল নৌকা দল অংশ নেয়।

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতা বিভিন্ন এলাকার হাজার হাজার নারী পুরুষ ও শিশু কিশোর দর্শক উপভোগ করেন। প্রতিযোগিতায় কুলপোতা কালিমাতা-১ নৌকা দল ১ম স্থান, কুলপোতা কালিমাতা-২ নৌকা দল ২য় স্থান, সোনা বাদাল নৌকা দল ৩য় ও ষষ্ঠ গ্রাম নৌকা দল ৪র্থ
স্থান অধিকার করে।

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা অবঃ জেলা শিক্ষা অফিসার ও জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের পিতা কিশোরী মোহন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার, পুলিশ পরিদর্শক (ওসি) আব্দুস সালাম, ওসি (তদন্ত) ইমারত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রণজিৎ কুমার বৈদ্য, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী, আশাশুনি প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সাংবাদিক সোহরাব হোসেন, গোলাম মোস্তফা, এম এম নুর আলম, মেম্বার আলমগীর হোসেন আঙ্গুর, ইব্রাহিম হোসেন প্রমুখ। সবশেষে পুজা মন্ডপের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, বাজি ফাটানো ও প্রতিমা নিরঞ্জন অনুষ্ঠিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..